News Flash

Image

স্ত্রী হন্তারক স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

শান্তিরবাজার, ১২ এপ্রিল (হি. স.) : স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ডের রায় দিয়েছে আদালত। সাথে দশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত ছয়মাসের কারাবাসের সাজা শুনিয়েছে বিলোনিয়া আদালত।
এপিপি আখতার হুসেন মজুমদার জানিয়েছেন, ২০২১ সালের ১১ এপ্রিল সাব্রুম মহকুমায় পূর্ব লধুয়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিক্রম মুন্ডা কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে তার স্ত্রী আরতি মুন্ডাকে হত্যা করেছে। ওইদিন রাতের ঘটনার খবর পেয়ে মহিলার ভাই প্রদীপ রায় সহ অন্যান্যরা ছুটে যান এবং উদ্ধার করে প্রথমে সাব্রুম হাসপাতালে নিয়ে গেছিলেন। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাঁকে টেপানিয়া হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেও চিকিৎসকরা তাঁর অবস্থা দেখে তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু, চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
তিনি জানান, ওই ঘটনায় মৃতের ভাই জামাতার বিরুদ্ধে সাব্রুম থানায় খুনের মামলা করেন। পুলিশ ওই মামলায় অর্জুন মুন্ডাকে গ্রেফতার করে এবং তদন্তকারী পুলিশ আধিকারিক প্রবাল দেব তদন্ত শেষে ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ৪৯৮(এ) এবং ৩০২ ধারায় আদালতে চার্জশিট জমা দেন। ওই মামলায় আদালত ১৫ জনের সাক্ষ্য গ্রহণের পর দীর্ঘ শুনানি শেষে আজ বিক্রম মুন্ডা স্ত্রী হত্যায় দোষী সাব্যস্ত করেছে এবং যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের কারাবাসের সাজা শুনিয়েছে। হিন্দুস্থান সমাচার/বিশ্বেশ্বর/সন্দীপ

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top