News Flash

  • Home
  • দিনের খবর
  • রোজগার মেলা : ১৩ এপ্রিল প্রায় ৭১ হাজার নিয়োগপত্র প্রদান করবেন প্রধানমন্ত্রী
Image

রোজগার মেলা : ১৩ এপ্রিল প্রায় ৭১ হাজার নিয়োগপত্র প্রদান করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৩ এপ্রিল, বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রায় ৭১ হাজার নতুন নিয়োগপ্রাপ্ত প্রাপকের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন। ভার্চুয়ালি আয়োজিত ওই অনুষ্ঠানে নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী। নিয়োগপ্রাপ্তরা ভারত সরকারের বিভিন্ন দফতরের অধীনে বিভিন্ন পদে যোগদান করবেন। এই নতুন নিয়োগপ্রাপ্তরা কর্মযোগী প্রারম্ভের মাধ্যমে নিজেদের প্রশিক্ষণের সুযোগও পাবেন, যা বিভিন্ন সরকারি দফতরে সমস্ত নতুন নিয়োগকারীদের জন্য একটি অনলাইন অভিযোজন কোর্স।

কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণের পথে এই রোজগার মেলা। রোজগার মেলা আরও কর্মসংস্থান সৃষ্টিতে অনুঘটক হিসেবে কাজ করবে এবং যুবকদের ক্ষমতায়ন ও দেশের উন্নয়নে অংশগ্রহণের জন্য অর্থবহ সুযোগ দেবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রের তরফে আগে ঘোষণা করা হয়েছিল, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে আগে দেড় বছরের মধ্যে ১০ লক্ষ নিয়োগ করার লক্ষ্যমাত্রা নিয়েছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যপূরণ করতেই রোজগার মেলার উদ্যোগ।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top