News Flash

  • Home
  • দেশ
  • মলয়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল দিল্লি হাইকোর্ট
Image

মলয়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ১২ এপ্রিল(হি.স.) : রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের রক্ষাকবচের মেয়াদ বাড়াল দিল্লি হাইকোর্ট।

কয়লা পাচার মামলায় মলয় ঘটককে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাজিরা এড়াতে রাজ্যের মন্ত্রী দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টের। বুধবার সেই মামলার শুনানিতে আদালত মলয়ের রক্ষাকবচের মেয়াদ বাড়িয়েছে।

বুধবার দিল্লি হাইকোর্ট মলয় ঘটকের মামলায় নোটিস জারি করে ইডির বক্তব্য জানতে চেয়েছে। বাংলার আইনমন্ত্রীকে কীসের ভিত্তিতে তলব করা হয়েছে তা জানতে চায় আদালত। মামলার পরবর্তী শুনানি হতে পারে আগামী ২৬ এপ্রিল। ততদিন পর্যন্ত মলয় ঘটকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে ইডিকে মৌখিক নির্দেশ দিয়েছে আদালত।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top