News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে ৮-হাজার ছুঁইছুঁই কোভিড-সংক্রমণ! ৪০-হাজারের গণ্ডি পেরোল সক্রিয় রোগী, মৃত্যু ১১ জনের
Image

ভারতে ৮-হাজার ছুঁইছুঁই কোভিড-সংক্রমণ! ৪০-হাজারের গণ্ডি পেরোল সক্রিয় রোগী, মৃত্যু ১১ জনের

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ বেড়েই চলেছে, বাড়তে বাড়তে ৭-হাজারের গণ্ডি পেরিয়ে গেল। পৌঁছে গেল ৮-হাজারের দোরগোড়ায়, উদ্বেগ বাড়িয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭,৮৩০ জন, এই সময়ে মৃত্যু হয়েছে কোভিড-আক্রান্ত ১১ জন রোগীর। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৪০,২১৫-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৯ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। ১১ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩১,০১৬-এ পৌঁছে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪২,০৪,৭৭১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭২ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০০,৪৪১ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৬,২৪,৩২৬ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১১ এপ্রিল সারা দিনে ভারতে ২,১৪,২৪২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026

‘সনাতন সভ্যতা ও সংস্কৃতিতে আমিষ খাবারের স্থান নেই’: রাহুলের ব্রিকস ডিনার মন্তব্যের সমালোচনা ইসলামি স্কলারের

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনের গালা ডিনারে নিরামিষ খাবার পরিবেশন নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top