News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এস সি কর্পোরেশনের কার্য্যালয় পরিদর্শন করলেন মন্ত্রী সুধাংশু দাস
Image

এস সি কর্পোরেশনের কার্য্যালয় পরিদর্শন করলেন মন্ত্রী সুধাংশু দাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ নিজ হাতে দায়িত্বে থাকা দপ্তর গুলির কর্মসংসৃকতি ফিরিয়ে আনা হবেই৷  মঙ্গলবার তপশিলি জাতি সমবায় উন্নয়ন নিগমের অফিসে পরিদর্শনে গিয়ে একথা বললেন মন্ত্রী সুধাংশু দাস৷   দায়িত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন অফিস পরিদর্শন করছেন মন্ত্রী সুধাংশু দাস৷পর্যালোচনা সভা করছেন আধিকারিকদের নিয়েও৷ মঙ্গলবার আচমকা তিনি পরিদর্শনে যান লেইক চৌমুহনী ত্রিপুরা তপশিলি জাতি সমবায় উন্নয়ন নিগমের অফিস৷ তিনি অফিস ঘুরে দেখেন এবং কর্মচারীদের সঙ্গে কথা বলেন৷ পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যবাসীর কাছে তিনি প্রতিশ্রুতিবদ্ধ কর্মসংসৃকতি ফিরিয়ে আনার৷ তিনি বলেন, এই অফিসে কর্মচারীরা সময়মতো আসেন ও যান৷ মন্ত্রী থেক্বে শুরু করে আধিকারিকরা সবাই মিলে ময়দানে নেমে কাজ করলে  ভাল কাজ হবে৷ মন্ত্রী আরও বলেন, মানুষ যাতে ভাল পরিষেবা পান, কোথাও ভোগান্তির শিকার না হন৷

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top