News Flash

  • Home
  • দিনের খবর
  • চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগে এম আর বাঙুর হাসপাতালে উত্তেজনা
Image

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগে এম আর বাঙুর হাসপাতালে উত্তেজনা

কলকাতা, ৯ এপ্রিল(হি.স.) : চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হল এম আর বাঙুর হাসপাতাল । এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসা চলা কালে বিদ্যুৎস্পৃষ্ট এক তরুণের মৃত্যুতে রবিবার রোগীর পরিবার পরিজনেরা হাসপাতালে তাণ্ডব চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

জানা গেছে, মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হাসপাতালে আনা হয় কসবার বাসিন্দা আমন সাউকে। হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা চলছিল আমনের। রবিবার সকালে বছর কুড়ির ওই তরুণকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে আসেন মৃতের বাড়ির লোকজন। তারপর হাসপাতালে তাণ্ডব চালায়। এমনকি চিকিৎসকদেরও হেনস্তা করে বলে অভিযোগ। পুলিশ এসে তাদের আটক করে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top