News Flash

  • Home
  • দিনের খবর
  • ফের তারকেশ্বর মন্দিরে পুজা দিতে এসে মৃত্যু হল পুণ্যার্থীর
Image

ফের তারকেশ্বর মন্দিরে পুজা দিতে এসে মৃত্যু হল পুণ্যার্থীর

তারকেশ্বর, ৯ এপ্রিল(হি.স.) : চৈত্রের গাজন উৎসব উপলক্ষ্যে তারকেশ্বর মন্দিরে পুজা দিতে এসেছিলেন। মন্দিরে পুজো দিয়ে বেরিয়েই মৃত্যু হল পুণ্যার্থীর। রবিবার তারকেশ্বর মন্দির চত্বরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নকুল বাড়ুই (৬০)। উত্তর ২৪ পরগনার সুন্দরবন এলাকার বাসিন্দা নকুল বাড়ুই। প্রায় ৩০ জনের একটি দলের সঙ্গে তিনি তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসেছিলেন। পুজো দিয়ে মন্দির থেকে বেরোনোর পরই অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর। হৃদরোগে আক্রান্ত হয়েই নকুল বাড়ুইয়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চৈত্রের গাজন উৎসব উপলক্ষ্যে ইদানিং বহু মানুষ তারকেশ্বর মন্দিরে বিগ্রহের মাথায় জল ঢালতে আসছেন। ফলে মন্দির চত্বরে প্রচুর ভিড় হচ্ছে। সুন্দরবন এলাকা থেকেও নকুল বাড়ুই সহ প্রায় ৩০ জনের একটি দল রবিবার ভোরে তারকেশ্বর মন্দিরে আসে। তারপর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অবশেষে দলের সদস্যদের সঙ্গে নকুলবাবু মন্দিরে ঢুকে পুজোও দেন। তারপর পুজো দিয়ে বেরিয়েই অসুস্থ হয়ে পড়েন নকুলবাবু। সঙ্গে সঙ্গে মন্দির চত্বরে উপস্থিত পুলিশকর্মীরা নকুলবাবুকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু, ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়েই নকুল বাড়ুইয়ের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন।

এই নিয়ে গত এক সপ্তাহে তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসে অসুস্থ হয়ে ৩ পুণ্যার্থীর মৃত্যুর ঘটনা ঘটল।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top