News Flash

  • Home
  • খেলা
  • পানিসাগরে ক্রিকেট এম সি টি চ্যাম্পিয়ন
Image

পানিসাগরে ক্রিকেট এম সি টি চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল।।অনুষ্টিত হয় ফাইনাল ম্যাচ।  উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত বিলথৈ দ্বাদশমান বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় রেলওয়ে স্টেশন ইয়ুথ অর্গেনাইজেশন এবং বিলথৈ স্পোর্টস সোসাইটি পরিচালিত রমন লাম্বা টেনিস ক্রিকেট টুর্নামেন্টের। প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি লগ্নের খেলার শুভ সূচনা করেন যুবরাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়িকা মলিনা দেব নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের মাননীয়া চেয়ারপার্সন অনুরাধা দাস, পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান লক্ষিকান্ত দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। খেলার শুরুতেই অংশগ্রহনকারী দুটি দলের খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব সেরে নেন উপস্থিত অতিথিরা। খেলা পরিচালন কমিটির পক্ষথেকে জানানো হয়  উক্ত টুর্নামেন্টে ষোলটি ক্রিকেট দল অংশ গ্রহন করে। রবিবার ফাইনালে প্রধান দুটি শক্তিশালী দল জয়রাম পল্লী চুড়াইবাড়ি এবং এম,সি,টি পানিসাগর। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জয়রাম পল্লী দল। জয়রাম পল্লী দল আঠারো ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে এম,সি,টি দল ষোল ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ১২৬ রান করে সফলতা কেড়ে নেয়। টুর্নামেন্টে জয়ী দলকে ট্রফি সহ নগদ কুড়ি হাজার টাকা এবং পরাজিত দলকে ট্রফি সহ নগদ দশ হাজার টাকা প্রদান করা হয়।  ম্যান অব দ্যা  টুর্নামেন্ট রামকৃষ্ণ দাস, সেরা ব্যাটসম্যান পঙ্কজ ভৌমিক,ম্যান অব দ্যা ম্যাচ  ডঃ সৌরভ নাথ,বেষ্ট বোলার ওম প্রকাশ,বেষ্ট ক্যাচ নির্বাচিত হয় কেতন দও। দীর্ঘ দুই মাস ব্যাপী উক্ত টুর্নামেন্ট কে ঘিরে পানিসাগর মহকুমা জোড়ে ক্রিড়া প্রেমী জনগনের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়।

Releated Posts

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top