ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল।। জয় দিয়ে শুরু করলো দেবার্পিত ক্রিকেট আকাদেমি (ডি সি এ)। ১০ উইকেট পরাজিত করলো প্লেয়ার্স একাদশকে। অমরপুর মহকুমা ক্রিকেট সংস্থা আযোজিত সিনিয়র ক্রিকেটে। রাঙ্গামাটি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে রবিবার ব্যাটে-বলে দাপট দেখিয়ে জয় পায় দেবার্পিত ক্রিকেট আকাদেমি। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে টুটন সরকার (৩/২৪) এবং অর্জুন সূত্রধরের দুরন্ত বোলিংয়ের সামনে প্লেয়ার্স একাদশ মাত্র ৭৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে পার্থ মজুমদার ২৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯ এবং অর্পন চাকমা ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। দেবার্পিত ক্রিকেট আকাদেমির পক্ষে টুটন এবং অর্জুন ছাড়া গোপাল দাশগুপ্ত (২/৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে দেবার্পিত ক্রিকেট আকাদেমি ৯.২ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে রাহুল সূত্রধর ৩৭ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১ রানে এবং সুবিমন নাথ ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ রানে অপরাজিত থেকে যান।

অমরপুরে ক্রিকেট : জয় দিয়ে সূচনা দেবার্পিত একাডেমির
Tags:
Releated Posts
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…


















