ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল।।শুরু হলো প্রথম বর্ষ রেটিং দাবা প্রতিযোগিতা। উদ্বোধনী দিনে হয় দুই রাউন্ডের খেলা। এবারের আসরে অংশ নিয়েছে ১০৫ জন দাবাড়ু। এরমধ্যে গোটা কযেকজন রয়েছেন ভিনরাজ্যের দাবাড়ু। আসাম, পশ্চিমবঙ্গ এবং গুজরাট থেকে কযেকজন দাবাড়ু অসেছেন। রয়েছেন বাংলাদেশেরও দুইজন দাবাড়ু। এন এস আর সি সি-র দাবা হলঘরে হচ্ছে আসর। প্রথমদিনে তেমন কোনও অঘটন নেই বললেই চলে। নামীদামিরা অনেকটা অনায়াসেই জয় পেয়েছে। খেলা পরিচালনা করছেন রাজ্যের দ্বিতীয় আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য। আজ সকালে তৃতীয় এবং বিকেলে চতুর্থ রাউন্ডের হবে খেলা। শীর্ষ বাছাইদের মধ্যে অভিজ্ঞান ঘোষ, মহ: মোর্তাকিন মন্ডল, দেবাঙ্কুর ব্যানার্জি, বাপু দেববর্মা,অনাবিল গোস্বামী সহ নামীদামিরা জয় পেয়েছেন বলে খবর।

রাজ্য সংস্থা আয়োজিত ১ম বর্ষ রেটিং দাবা শুরু
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















