News Flash

Image

৫ এবং ৮ এপ্রিল গুয়াহাটিতে আইপিএল ম্যাচ, নির্দেশিকা জারি সিটি পুলিশের

গুয়াহাটি, ৪ এপ্রিল (হি.স.) : আগামীকাল ৫ এবং ৮ এপ্রিল গুয়াহাটিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্ৰিমিয়ার লিগ (আইপিএল)-এর পরিপ্রেক্ষিতে মহানগর ট্ৰ্যাফিক পুলিশ কিছু নির্দেশিকা জারি করেছে।

ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি)-ট্র্যাফিক আজ মঙ্গলবার গুয়াহাটিতে আইপিএল ম্যাচ চলাকালীন কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকা অনুযায়ী আগামীকাল ৫ তারিখ বাণিজ্যিক যানবাহনগুলিকে ২৭ নম্বর জাতীয় সড়কে সকাল ১১টা থেকে ৬ এপ্রিল ভোররাত ১:০০টা পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইভাবে ৮ এপ্রিল সকাল ৫:০০টা থেকে ১০:০০টা পর্যন্ত ১৭ এবং ২৭ নম্বর জাতীয় সড়কে বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না বলে নির্দেশিকা জারি করেছেন ডিসিপি।

নিৰ্দেশিকায় জানানো হয়েছে, ওই দুদিন নিৰ্দিষ্ট সময়কালে একে আজাদ রোড এবং একে দেব রোডে বাণিজ্যিক এবং তিন চাকার যানবাহন চলাচল করতে পারবে। এছাড়া, একে দেব রোড দিয়ে আগত যানবাহনগুলির জন্য চম্পাবতী মাঠ, গণেশপাড়া মাঠ, দাতালপাড়া মাঠ, আমবাড়ি রংপথার, পিডব্লিউডি মাঠ এবং লতাশিল আমবাড়িতে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, ৫ এপ্রিল একে আজাদ রোডে বিকাল ৩:০০টা থেকে রাত ১১:৪৫ মিনিট পর্যন্ত এবং ৮ এপ্রিল সকাল ১১:৩০ থেকে রাত ১০:০০টা পর্যন্ত ওয়ানওয়ে থাকবে। তবে সাইকেল ফ্যাক্টরি থেকে লখরা চারিয়ালির দিকে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে না।

অবশ্য ম্যাচ দৰ্শকদের গাড়ির পাসধারী, স্কুল বাস, অ্যাম্বুলেন্স, ফায়ার সাৰ্ভিসের গাড়ি সহ জরুরি পরিষেবায় নিয়োজিত যানবাহনগুলির জন্য লখরা চারিয়ালি সড়কে চলাচল করতে অনুমতি দেওয়া হবে। বর্ষাপাড়া তিনিয়ালি থেকে ধীরেনপাড়া তিনিয়ালি পর্যন্ত রাস্তা ৫ এপ্রিল বিকাল ৩:০০টা থেকে রাত ১১:৪৫ এবং ৮ এপ্রিল সকাল সাড়ে ১১:৩০টা থেকে রাত ১০টা পর্যন্ত পাস-প্ৰাপ্ত গাড়ির জন্য ওয়ানওয়ে হবে, যোগ করেন ডিসিপি।

প্রসঙ্গত, রাজস্থান রয়্যালস এবং পাঞ্জাব কিংসের মধ্যে বহুল প্রত্যাশিত ম্যাচ আগামী ৫ এপ্রিল সন্ধ্যা ৭:৩০টায় গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওই মাঠেই ৮ এপ্রিল বিকাল ৩:৩০টায় অনুষ্ঠিত হবে রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে দ্বিতীয় ম্যাচ। গুয়াহাটিতে আইপিএল ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ইতিমধ্যে গতকাল রাতে পাঞ্জাব কিংস দিল্লি থেকে জি৮-১৫১ নম্বরের বিশেষ ফ্লাইটে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অন্যদিকে ঘরের দল রাজস্থান রয়্যালস হায়দরাবাদ থেকে এসজি-৯৩২১ নম্বরের বিশেষ ফ্লাইটে গুয়াহাটি পৌঁছেছে। এখানে পৌঁছার পর উভয় দলের খেলোয়াড়রা নিজ নিজ হোটেলে চলে যান। পাঞ্জাব কিংস খানপাড়ার ভিভান্তায় এবং রাজস্থান রয়্যালস-এর খেলোয়াড়দের রেডিসন ব্লু হোটেলে থাকার ব্যবস্থা করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top