News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়ার সেনা ব্লগার খুনে গ্রেফতার এক সন্দেহভাজন  
Image

রাশিয়ার সেনা ব্লগার খুনে গ্রেফতার এক সন্দেহভাজন  

মস্কো, ৩ এপ্রিল (হি.স.) :  সেন্ট পিটার্সবার্গের ক্যাফেতে বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন বিখ্যাত রুশ সেনা ব্লগার ভ্লাডলেন তাতারস্কি। আর ওই বিস্ফোরণে জড়িত থাকার সন্দেহে ডারিয়া ত্রেপোভা নামে ২৬ বছরের এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ত্রেপোভাকে এর আগে ইউক্রেনে যুদ্ধের বিরুদ্ধে মিছিল সংগঠিত করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সেন্ট পিটার্সবার্গের ক্যাফেতে বিস্ফোরণের পিছনে তাঁর জড়িত থাকার কথা স্বীকার করেছেন ত্রেপোভা।  
গতকাল রবিবার সেন্ট পিটার্সবার্গের এক ক্যাফেতে প্রাণ হারিয়েছিলেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণার অন্যতম সমর্থক বিখ্যাত সেনা ব্লগার ভ্লাডলেন তাতারস্কি। বিস্ফোরণে আহত হয়েছিলেন আরও ১৬ জন। তাঁদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। বিস্ফোরণের পরেই ক্যাফের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। ওই সিসিটিভি ফুটেজে ডারিয়া ত্রেপোভাকে ক্যাফেতে বসে থাকতে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, ক্যাফেতে ঢোকার আগে তাঁর হাতে একটি ছোট্ট প্যাকেটও দেখা গিয়েছিল। তদন্তকারীরা নিশ্চিত, ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের যুদ্ধ ঘোষণার বিরুদ্ধে সরব ত্রেপোভার হাতে থাকা প্যাকেটেই বিস্ফোরক ছিল।
ক্যাফেতে বিস্ফোরণের সময়ে হাজির থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘একই টেবিলে ভ্লাডলেন তাতারস্কির সঙ্গে বসে ছিল ২৬ বছরের ত্রেপোভা। এমনকী নিহত রুশ সেনা ব্লগারকে একটি মূর্তিও উপহার দিয়েছিলেন। ওই মূর্তি হাতবদলের সময়েই বিস্ফোরণ হয়।’ তদন্তকারীরা মনে করছেন, ওই মূর্তিতেই বিস্ফোরক ছিল। যুদ্ধের সমর্থক তাতারস্কিকে খুনের নির্দিষ্ট লক্ষ্য নিয়েই ক্যাফেতে এসেছিল ত্রেপোভা।

Releated Posts

নিউ জার্সি সফরে গুজরাটের উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

রবিন্সভিল, ২৩ আগস্ট (আইএএনএস): নিউ জার্সি সফরে গুজরাটের উন্নয়নের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 23, 2026

বাংলাদেশে উগ্রপন্থী নেটওয়ার্কের পুনরুত্থান নিয়ে উদ্বেগ বাড়ছে

ঢাকা, ২২ আগস্ট (আইএএনএস): গত এক মাসে বাংলাদেশে একের পর এক বিস্ফোরণ এবং বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দেশে উগ্রপন্থী…

ByByNews Desk Aug 22, 2026

আরএসএস প্রধানকে নিয়ে ইউএসসিআইআরএফ-এর সমালোচনার জবাব হিন্দুপ্যাক্টের

ওয়াশিংটন, ২২ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-এর প্রধান মোহন ভাগবতের প্রস্তাবিত আমেরিকা সফরকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 22, 2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ২১ আগস্ট : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার শপথ নিলেন প্রবীণ রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘদিন…

ByBySandeep Biswas Aug 21, 2026
Scroll to Top