News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ওদালগুড়িতে বহু কোটি টাকার প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীর, আবরণ উন্মোচন কল্পনা বড়োর মূর্তির
Image

ওদালগুড়িতে বহু কোটি টাকার প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীর, আবরণ উন্মোচন কল্পনা বড়োর মূর্তির

ওদালগুড়ি (অসম), ২ এপ্রিল (হি.স.) : ওদালগুড়ি জেলায় আজ রবিবার বহু কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এছাড়া টংলায় আবরণ উন্মোচন করেছেন বিশিষ্ট সমাজকর্মী তথা অঙ্গনওয়াড়ি কর্মী প্রয়াত কল্পনা বড়োর একটি মূর্তি।

বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার রাজ্যের প্ৰতি প্ৰান্তের উন্নয়ন করতে বিশেষ গুরুত্ব প্ৰদান করে আসছে। আজ ওদালগুড়ি জেলা এবং সংলগ্ন অঞ্চলের সামগ্ৰিক উন্নয়নকে গুরুত্ব প্ৰদান করে বেশ কয়েকটি গুরুত্বপূৰ্ণ প্ৰকল্পের শিলান্যাস করে আনন্দিত আমি।’

মুখ্যমন্ত্রী আজ যে সকল প্রকল্পের শিলান্যাস করেছেন সেগুলি যথাক্ৰমে আমরুত ২.০-এর অধীনে টংলা নগর পানীয় জল সরবরাহ প্রকল্প, টংলায় পরিদৰ্শন বাংলো নিৰ্মাণ, টংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবন, গ্ৰামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলে ব্ৰিচ ক্লোজিং, ননৈ নদীর জালিমুখ বাঁধ পুনর্নিৰ্মাণ, টংলা সামূহিক স্বাস্থ্যকেন্দ্ৰকে উপ-সংমণ্ডল স্বাস্থ্য কেন্দ্ৰে উন্নীতকরণ এবং ভেরগাঁওয়ে চিলারায় ভবন।

এছাড়া টংলা শহরের নালা-নৰ্দমার উন্নতি সহ সৌন্দর্যায়নের জন্য ২৫ কোটি টাকা এবং টংলা মহাবিদ্যালয়ে প্ৰেক্ষাগৃহ নিৰ্মাণের জন্য ১০ কোটি টাকা অনুদানের কথাও আজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বহু সাধারণ ও গণ্যমান্য ব্যক্তিদেরর সঙ্গে ছিলেন অসম বিধানসভার অধ্যক্ষ শ্ৰীবিশ্বজিৎ দৈমারি, পরিষদীয় মন্ত্রীবর্গ যথাক্রমে জয়ন্তমল্ল বরুয়া, ডা. রণোজ পেগু, অশোক সিংঘল, কেশব মহন্ত, সঞ্জয় কিষাণ, সাংসদ দিলীপ শইকিয়া, বিটিসি-র মুখ্য কাৰ্যনির্বাহী সদস্য প্ৰমোদ বড়ো, উপ-মুখ্য কাৰ্যনির্বাহী সদস্য গোবিন্দ বসুমতারি প্রমুখ। অনুষ্ঠানস্থলে পৌঁছার সঙ্গে সঙ্গে উপস্থিত আবালবৃদ্ধমহিলা মুখ্যমন্ত্রীকে স্পর্শ করতে প্রতিষোগিতা শুরু কর দেন। মুখ্যমন্ত্রীও তাঁর সামর্থ অনুযায়ী তাঁদের বিমুখ করেননি।

Releated Posts

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026

উলফা-আই-তে যোগ দিতে যাওয়ার অভিযোগ, অসমে যুবক আটক

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেনডেন্ট (উলফা-আই)-এ যোগ দিতে নাগাল্যান্ডের মোন জেলার…

ByByNews Desk Sep 24, 2026

ডিমাসা ভাষা সংরক্ষণ ও উন্নয়নে অসমে দুই সদস্যের মন্ত্রীগোষ্ঠী গঠন

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ডিমাসা ভাষার সংরক্ষণ, প্রসার ও উন্নয়ন সংক্রান্ত সুপারিশগুলি খতিয়ে দেখতে অসম সরকার দুই সদস্যের…

ByByNews Desk Sep 24, 2026

মিজোরামে অসম রেজিমেন্টের জওয়ান খুনের ঘটনায় ৬ জন গ্রেফতার, আটক ২ নাবালক

আইজল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের কোলাসিব জেলায় ২৯ বছরের অসম রেজিমেন্টের জওয়ান জাকারিয়া লালহরিয়াতলুয়াঙ্গাকে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেফতার…

ByByNews Desk Sep 23, 2026

মেঘালয়ে ইউডিপির ৮ বিধায়ক বিজেপিতে, বিধানসভায় পদ্মের শক্তি বেড়ে ১০

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ে বড়সড় রাজনৈতিক পালাবদল। রাজ্যের আঞ্চলিক দল ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি)-র আটজন বিধায়ক বুধবার…

ByByNews Desk Sep 23, 2026

পিএম-রাহাত ও রাহ-বীর অসমে দুর্ঘটনা মোকাবিলায় প্রথম প্রতিক্রিয়া ব্যবস্থা আরও শক্তিশালী করবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সড়ক দুর্ঘটনার পর সময়মতো সহায়তা জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Sep 22, 2026

অসমে সীমান্তে গরু পাচারের সন্দেহ, চার বাংলাদেশি-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত পেরিয়ে গরু ও মহিষ পাচারের সন্দেহে অসমের শ্রীভূমি জেলায় চার বাংলাদেশি নাগরিক-সহ পাঁচজনকে…

ByByNews Desk Sep 22, 2026

নির্বাসনের অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকদের জন্য হোল্ডিং সেন্টার তৈরি করল মেঘালয়

শিলং, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): কারাদণ্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও নির্বাসনের অপেক্ষায় হেফাজতে থাকা বিদেশি নাগরিকদের জন্য শিলংয়ের লাইটুমখরাহ…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top