News Flash

  • Home
  • দিনের খবর
  • রাহুল গান্ধী এক বিপ্লবের নাম, জেল থেকে বেরিয়ে বললেন সিধু
Image

রাহুল গান্ধী এক বিপ্লবের নাম, জেল থেকে বেরিয়ে বললেন সিধু

চণ্ডীগড়, ১ এপ্রিল(হি.স.) : প্রায় ১০ মাস কারাবাসে থাকার পর জেল থেকে ছাড়া পেলেন পঞ্জাবের প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন জাতীয় ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু ৷ শনিবার বিকেলে তিনি পাতিয়ালা সেন্ট্রাল জেল থেকে ছাড়া পান৷ জেলের অন্দরে ভালো আচরণ করায় এবং সব নিয়ম মেনে চলায় মেয়াদ শেষের প্রায় দেড় মাস আগেই মুক্তি দেওয়া হচ্ছে তাঁকে। এদিন জেল থেকে বেরিয়েই রাহুল গান্ধীর প্রশংসা করেন সিধু ৷ তিনি বলেন, “রাহুল গান্ধী এক বিপ্লবের নাম ৷”

প্রসঙ্গত, প্রায় সাড়ে তিন দশক আগে ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর গাড়ি পার্ক করাকে কেন্দ্র করে ত‍ৎকালীন জাতীয় দলের ক্রিকেটার সিধুর সঙ্গে পাতিয়ালার বাসিন্দা গুরুনাম সিংয়ের বচসা বাঁধে। বচসা চলাকালীন আচমকাই গুরুনাম সিংকে জোরে ধাক্কা এবং ঘুষি মারেন বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয় সিধুর বিরুদ্ধে। ৷
এদিন জেল থেকে বেরনোর সময় নভজ্যোৎ সিং সিধুকে স্বাগত জানাতে জেলের বাইরে উপস্থিত ছিলেন প্রচুর কংগ্রেস কর্মী-সমর্থক ৷ ৫৯ বছর বয়সি এই নেতার নামে ‘জিন্দাবাদ’ স্লোগানও দেওয়া হয় ৷ এদিন সকাল থেকেই পাতিয়ালা জেলের বাইরে জড়ো হন তাঁর সমর্থকরা ৷ ছিলেন কংগ্রেস নেতারাও ৷

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top