News Flash

  • Home
  • দিনের খবর
  • (আপডেট)মেয়ো রোডে ভয়াবহ মিনি বাস দুর্ঘটনায় একজন যাত্রীর মৃত্যু, জখম ১৯
Image

(আপডেট)মেয়ো রোডে ভয়াবহ মিনি বাস দুর্ঘটনায় একজন যাত্রীর মৃত্যু, জখম ১৯

কলকাতা, ১ এপ্রিল(হি.স.) : শনিবার বিকেলে মেয়ো রোডের গান্ধী মূর্তির সামনে এক ভয়াবহ মিনি বাস দুর্ঘটনায় একজন যাত্রীর মৃত্যু হয়েছে। তবে মৃত ৩৫ বছর বয়সী ওই যাত্রীর নাম বা পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জন যাত্রী জখম হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

হাওড়া থেকে মেটিয়াবুরুজ রুটের বাসটি কলকাতার মেয়ো রোডের উপর উল্টে যায়। বাস দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে পুলিশ। বাসটি এমন ভাবে উল্টে যায় যে, প্রাথমিক ভাবে ভিতরে আটকে পড়া যাত্রীদের বার করা সম্ভব হচ্ছিল না। পরে বাসের দু’দিকের কাচ ভেঙে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে পুলিশ। সেই কাজে পুলিশকে সহায়তা করেন সাধারণ মানুষও। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়৷ হাসপাতালে এক যাত্রীর মৃত্যু হয়। মৃত ৩৫ বছর বয়সী ওই যাত্রীর নাম বা পরিচয় জানা যায়নি।
জানা গিয়েছে, বাসের মোট ১৯ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকেই এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হচ্ছে।

দুর্ঘটনার জন্য যাত্রীরা বাসের অতিরিক্ত গতিকেই দায়ী করছেন। সেই সঙ্গে বাসের চালক কেন বাইকটির সঙ্গে প্রতিযোগিতা করে চলছিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। বাসযাত্রীদের পাশাপাশি আহত হয়েছেন ওই বাইক আরোহীও। ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর বাইকটিও।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top