News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্যের হিংসা নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, কড়া বিবৃতি আনন্দ বোসের
Image

রাজ্যের হিংসা নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, কড়া বিবৃতি আনন্দ বোসের

কলকাতা, ৩১ মার্চ (হি.স.) : “ধর্মরক্ষায় লঙ্কা পুড়িয়েছিলেন হনুমান। অধর্মের আগুন যারা জ্বালাবে তাদের নিস্তার নেই।” রামনবমীকে কেন্দ্র করে রাজ্যের হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথার পর শুক্রবার এভাবেই কড়া বিবৃতি দিলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস । আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোঁজখবর নিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন রাজ্যপাল। ঘটনার তদন্তে বিশেষ কমিটিও গঠন করেছেন তিনি।

রামনবমীকে কেন্দ্র করে রাজ্যের হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের পাশাপাশি রাজ্যপাল সিভিআনন্দ বোসকেও ফোন করেছিলেন বলে খবর। হাওড়ার অশান্তি নিয়ে অমিত শাহের সঙ্গে ফোনে কথার পরই কড়া বিবৃতি রাজ্যপালের। দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব সি ভি আনন্দ বোস। রাজ্যপাল তাঁর বিবৃতিতে উল্লেখ করেন, “ধর্মরক্ষায় লঙ্কা পুড়িয়েছিলেন হনুমান। অধর্মের আগুন যারা জ্বালাবে তাদের নিস্তার নেই। মানুষকে বোকা বানাতে পারবে ভেবে যারা হিংসার আশ্রয় নেয় তাড়াতাড়ি বুঝতে পারবে তারা মুর্খের স্বর্গে বাস করছে। রামনবমীর দিন জনগণের সম্পত্তিতে আগুন লাগানো প্ররোচনামূলক।” দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। হাওড়া কাণ্ডের তদন্তে বিশেষ সেল গঠন করেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরই যে হাওড়া কাণ্ডে তদন্তে বিশেষ সেল গঠন করেছেন, সেকথাও বিবৃতি উল্লেখ করেন রাজ্যপাল।

শুক্রবার বিকেলে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পর রাজ্যপালকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, বেশ কিছুক্ষণ কথা হয় দু’জনের। হাওড়া অশান্তি নিয়ে বিস্তারিত তথ্য রাজ্যপালের কাছে জানতে চান অমিত শাহ। এরপর স্বরাষ্ট্রসচিব রাজভবনে যান। রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যপালের ফোনে কথা হয়। তারপরই কড়া বিবৃতি দেন রাজ্যপাল। এদিকে, এখনও থমথমে হাওড়ার শিবপুরের বিস্তীর্ণ এলাকা। এখনও পর্যন্ত অশান্তির ঘটনায় মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

‘ডাবল ইঞ্জিন’ সরকারে দ্রুত উন্নয়নের পথে বাংলা: দাবি বিজেপির

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ‘ডাবল ইঞ্জিন’ সরকার দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসেই নজিরবিহীন…

ByByNews Desk Jul 28, 2026

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026

বেনামি সম্পত্তি তদন্তে জামুইয়ে একাধিক জায়গায় ইওইউ-র হানা, জিলা পরিষদ সভানেত্রী ও স্বামীকে ঘিরে তদন্ত

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের জামুই জেলায় কথিত বেনামি সম্পত্তি মামলার তদন্তে মঙ্গলবার একযোগে একাধিক জায়গায় তল্লাশি চালাল…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top