News Flash

  • Home
  • প্রধান খবর
  • পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে কে ভি চন্দ্রন শপথ নিলেন
Image

পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে কে ভি চন্দ্রন শপথ নিলেন

পটনা, ২৯ মার্চ (হি.স.) : বুধবার রাজভবনে পাটনা হাইকোর্টের নবনিযুক্ত প্রধান বিচারপতির পদে শপথ নিলেন বিচারপতি কৃষ্ণান বিনোদ চন্দ্রন। এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, তাঁর মন্ত্রিসভার সদস্যরা, অ্যাডভোকেট জেনারেল পিকে শাহি, পাটনা হাইকোর্টের বিচারপতি, আইনজীবী ও আধিকারিকরা।

পাটনা হাইকোর্টের ৪৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন প্রধান বিচারপতি কেভি চন্দ্রন। এর আগে, পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন সঞ্জয় করোল, তিনি তিন বছরেরও বেশি সময় ধরে এই পদে কাজ করেছিলেন। ফেব্রুয়ারিতে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত হন।
সুপ্রিম কোর্ট কলেজিয়াম এর আগে বিচারপতি কে বিনোদ চন্দ্রনকে গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে সুপারিশ করেছিল, কিন্তু পরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিদের পদোন্নতির কথা মাথায় রেখে তার সুপারিশ প্রত্যাহার করে নেয়। এরপর বিচারপতি বিনোদ চন্দ্রনকে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top