News Flash

  • Home
  • দেশ
  • অনুব্রতর জামিনের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে
Image

অনুব্রতর জামিনের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.) : তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে। বুধবার দিল্লি হাইকোর্টে ছিল তাঁর জামিনের আবেদন। বিচারপতি দীনেশ শর্মার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি প্রায় ৪ মাস পিছিয়ে দিল। আগামী ২৭ জুলাই পরবর্তী শুনানি। এদিকে ইডিকে চার সপ্তাহের মধ্যে তদন্তের নতুন রিপোর্ট পেশের নির্দেশ দেয় আদালত। সেই রিপোর্টের কপি পাঠাতে হবে অনুব্রতর আইনজীবীকে।

বিচারপতি দীনেশ শর্মা অনুপস্থিত থাকায় গত সপ্তাহে দিল্লি হাই কোর্টে পিছিয়ে গিয়েছিল অনুব্রত মণ্ডলের জামিনের মামলার শুনানি। ২৯ মার্চ অর্থাৎ আজ সেই মামলার শুনানি হল। তবে আরও ৪ মাস পিছিয়ে গেল জামিনের আবেদনের শুনানি। এদিনের শুনানিতে বিচারক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কাছে জানতে চান, কেন অনুব্রতর জামিনের বিরোধিতা করছে তারা। সেই প্রশ্নের জবাবে ইডির তরফে বলা হয়, অনুব্রতকে নিজের হেফাজতে নেওয়ার আবেদন আগেই জানানো হয়েছিল। কিন্তু তিনি একাধিক মামলা করায় হেফাজতে নিতে দেরি হয়।
প্রসঙ্গত, গত বছরের আগস্ট মাসে বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেফতার করে সিবিআই। তদন্তে তাঁর নামে ও বেনামে বহু সম্পত্তির খোঁজ মেলে। এরপর ইডির নজরে পড়েন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, অনুব্রতকন্যা সুকন্যা। তাঁদের দিল্লিতে জেরা করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত ও সুকন্যার হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও। সেই তথ্যের ভিত্তিতে অনুব্রতকে জেরার পর গত ১৭ নভেম্বর গ্রেফতার করে ইডি।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top