News Flash

  • Home
  • দেশ
  • চিকিৎসকদের সমস্ত প্রয়াস বিফলে, অকালেই প্রয়াত বিজেপি সাংসদ গিরিশ বাপট
Image

চিকিৎসকদের সমস্ত প্রয়াস বিফলে, অকালেই প্রয়াত বিজেপি সাংসদ গিরিশ বাপট

পুণে, ২৯ মার্চ (হি.স.): প্রয়াত হয়েছেন পুণের বিজেপি সাংসদ গিরিশ বাপট। পুণের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। পুণের বিজেপি সভাপতি জগদীশ মুলিক জানিয়েছেন, বুধবার দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন বিজেপি সাংসদ গিরিশ বাপট।

অত্যন্ত গুরুতর ও সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিজেপি সাংসদ গিরিশ বাপট। বুধবারই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, লাইফ সাপোর্টে রয়েছেন বিজেপি সাংসদ গিরিশ বাপট। এরপর দুপুরে পুণের বিজেপি সভাপতি জগদীশ মুলিক জানিয়েছেন, “গিরিশ বাপট আমাদের মধ্যে আর নেই।”

বিগত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন বাপট। অসুস্থ হওয়া সত্ত্বেও, তিনি কসবা পেঠ বিধানসভা কেন্দ্রে সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনের প্রচারে অংশ নিয়েছিলেন, যদিও সেখানে বিজেপি হেরে যায়। তিনি একজন প্রবীণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) কর্মী এবং অতীতে পাঁচবারের বিধায়ক ছিলেন।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top