News Flash

  • Home
  • দেশ
  • নিজের হাতে ইট-সিমেন্টের গাঁথনি দিয়ে ভিত্তিপ্রস্থরের উদ্বোধন মুখ্যমন্ত্রীর
Image

নিজের হাতে ইট-সিমেন্টের গাঁথনি দিয়ে ভিত্তিপ্রস্থরের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

হুগলি, ২৮ মার্চ (হি স)। সিঙ্গুরে গিয়ে সিঙ্গুর-২ নং গ্ৰাম পঞ্চায়েতের রতনপুর নেতাজি সঙ্ঘ থেকে আথালিয়া নবোদয় সঙ্ঘ পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের হাতে ইট-সিমেন্টের গাঁথনি দিয়ে ওই ভিত্তিপ্রস্থরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এর পর অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি ভার্চুয়ালি রাজ্যের অন্যান্য জেলাতেও এই প্রকল্পের শিলান্যাস করেন।

বিধানসভার বাজেট অধিবেশনে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের জন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় ১২ হাজার কিলোমিটারেরও বেশি গ্রামীণ রাস্তা নির্মাণ, পুনর্নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের কথা ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার রাজ্য সরকারের সেই যাত্রাই শুরু হল সিঙ্গুর থেকে।

পশ্চিমবঙ্গের ২২টি জেলায় ১২ হাজার কিলোমিটারেরও বেশি নতুন গ্ৰামীণ রাস্তা নির্মাণ এবং পুরনো রাস্তা সংস্কারের কাজ বাস্তবায়িত হবে মুখ্যমন্ত্রীর পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে। নবান্নের দাবি, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২৯,৮৭৫টি গ্রামের মানুষ উপকৃত হবেন।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top