News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে বিজেপি কর্মীর ওপর হামলা, গ্রেপ্তার এক অভিযুক্ত, পলাতক আরো ৪
Image

বিশালগড়ে বিজেপি কর্মীর ওপর হামলা, গ্রেপ্তার এক অভিযুক্ত, পলাতক আরো ৪

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ৷৷  বিজেপি কর্মীর হাত দা দিয়ে কুপিয়ে আলাদা করে দেওয়ার ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বিশালগড় থানার পুলিশ৷ অপর চার অভিযুক্ত পলাতক৷  ভারতীয় জনতা পার্টি কর্মীর হাত দা দিয়ে কোপ দিয়ে  কুপিয়ে দু টুকরো করার অভিযোগে চার অভিযুক্তর মধ্যে থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে বিশালগড় থানার  পুলিশ৷এই মামলার ইনভেস্টিগেশন অফিসার মৃদুল মজুমদার সোমবার গভীর রাতে  এক অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন৷ জানা যায়, ৩রা মার্চ রাতে নবীনগর চকবাজার এলাকায় ভারতীয় জনতা পার্টি কর্মী কার্তিক দেবনাথের একটি হাত  দা দিয়ে কুপিয়ে কেটে আলাদা করে দেয় দুর্বৃত্তরা৷ অভিযুক্তরা  হল দেলোয়ার হোসেন  সহ আরো ৪ জন৷ ৩রা মার্চ নবীনগর চকবাজার থেকে আহত কার্তিক দেবনাথকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়৷ ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক সুশান্ত দেব সহ ভারতের জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা৷  রাতেই ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয় অভিযুক্তরা তাদের বিরুদ্ধে বিশালগড় থানায় ৩৪ নং  ধারায় মামলা এবং অভিযুক্তদের বিরুদ্ধে ৩৪১/ ৩২৬/৩৭০/৩৪ আই পি সি দ্বারা মামলা রুজু করা হয়৷ দীর্ঘদিন ধরে পালাতক ছিল অভিযুক্তরা৷ সোমবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে উক্ত মামলা ইনভেস্টিগেশন অফিসার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মৃদুল মজুমদার টি এস আর গোপন খবরের ভিত্তিতে নবীনগর এলাকা থেকে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে৷ মঙ্গলবার দুপুর বারোটায় অভিযুক্ত দেলোয়ার হোসেনকে বিশালগড় সিভিল জর্জ জুনিয়র ডিভিশনাল আদালতে সোপর্দ করা হয়৷ বাকি অভিযুক্তদের গ্রেফতার করার জন্য ময়দানে নেমেছেন পুলিশ৷

Releated Posts

“শক্তিশালী নারী, শক্তিশালী ভারত” শীর্ষক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ এপ্রিল:  নারীর ক্ষমতায়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রণীত ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ নিয়ে সচেতনতা বাড়াতে…

ByByReshmi Debnath Apr 13, 2026

গভীররাতে বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসের বাড়িতে হামলা, গুরুতর জখম মা-ছেলে

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানীতে গভীর রাতে চাঞ্চল্যকর হামলার ঘটনা। বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটার মাধবী বিশ্বাসের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়…

ByByReshmi Debnath Apr 13, 2026

ফটিকরায়ে ছাত্রীর রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া এলাকাজুড়ে

কুমারঘাট, ১৩ এপ্রিল: ঊনকোটি জেলার ফটিকরায় থানার অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের তারাপুর ৫ নম্বর ওয়ার্ডে এক স্কুল পড়ুয়া…

ByByReshmi Debnath Apr 13, 2026

মাতৃপল্লীর ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনে বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১৩ এপ্রিল: রাজধানীর বাধারঘাট মাতৃপল্লীতে অবস্থিত ইলা ভট্টাচার্য স্মৃতি মিলনায়তনের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর…

ByByTaniya Chakraborty Apr 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top