News Flash

  • Home
  • দেশ
  • মদ ভেবে বিষপান, গুরুতর অসুস্থ পাঁচ নাবালক ছাত্র
Image

মদ ভেবে বিষপান, গুরুতর অসুস্থ পাঁচ নাবালক ছাত্র

রায়দীঘি, ২৬ মার্চ (হি. স.) রবিবার ছুটির দিন বন্ধুর বাড়িতে চড়ুইভাতি করতে গিয়ে মদ ভেবে বিষ পান করে অসুস্থ হল পাঁচ নাবালক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানার অন্তর্গত কামদেবপুর গ্রামে। ঘটনায় গুরুতর অসুস্থ ঐ পাঁচ নাবালককে উদ্ধার করে পরিবারের সদস্যরা দ্রুত রায়দিঘি ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, পাথরপ্রতিমা থানা এলাকার কামদেবপুরের ষষ্ঠ শ্রেণীর ছাত্র এই পাঁচ নাবালক বন্ধু নিজেরাই ফাঁকা মাঠে পিকনিক করছিল। সেই সময় মানস মাইতি নামের এক নাবালক তার বাড়ি থেকে একটি মদের বোতল নিয়ে আসে। পরে সেই মদ পাঁচ বন্ধু পান করে। এরপর তাঁরা জানতে পারে ঐ মদের বোতলে বিষ রাখা ছিল। ঘটনায় অসুস্থ হয়ে পড়ে পাঁচ নাবালক। ঘটনার কথা জানতে পারলে তাঁদের পরিবারের লোকজন পাঁচজনকেই উদ্ধার করে প্রথমে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই দুই নাবালকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পাথরপ্রতিমার কামদেবপুর এলাকায়।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top