News Flash

  • Home
  • দেশ
  • ২০২৪ সালের মধ্যেই জম্মু ও কাশ্মীরে চালু হবে বন্দে ভারত ট্রেন : অশ্বিনী বৈষ্ণব
Image

২০২৪ সালের মধ্যেই জম্মু ও কাশ্মীরে চালু হবে বন্দে ভারত ট্রেন : অশ্বিনী বৈষ্ণব

শ্রীনগর, ২৫ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার তিনি জানিয়েছেন, ২০২৪ সালের মধ্যেই জম্মু ও কাশ্মীরে চালু হবে বন্দে ভারত ট্রেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে তিনি বলেন, “এই বছরের শেষের দিকে জম্মু ও শ্রীনগরের মধ্যে রেল চলাচল শুরু হয়ে যাবে। আর ২০২৪ সালের মধ্যেই জম্মু ও কাশ্মীরের মানুষ সফর করতে পারবেন বন্দে ভারত এক্সপ্রেসে।”

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও বলেছেন, কুপওয়ারা এবং কাশ্মীর উপত্যকার অন্যান্য দু’টি গন্তব্য শীঘ্রই ভারতীয় রেলের সঙ্গে যুক্ত হবে। তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরে রেলপথ উন্নত করা হবে এবং এ বছরের শেষ নাগাদ সেই উন্নতির সাক্ষী হবেন জম্মু ও কাশ্মীরের জনগণ। রেলমন্ত্রীর কথায়, “টেলিফোন যোগাযোগ, ডাবল লাইন, পার্সেল পরিষেবা, ভারতীয় রেলপথের মাধ্যমে সিমেন্ট এবং ওষুধের বাণিজ্য বছরের শেষ নাগাদ নিশ্চিত করা হবে, পাশাপাশি, আপেল বাণিজ্যের সুবিধাগুলিও বিবেচনা করা হবে।”

Releated Posts

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026

বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১০

বিশাখাপত্তনম, ১৪ জুন (আইএএনএস): বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ৮ জুন ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০-এ পৌঁছেছে।…

ByByNews Desk Jun 14, 2026

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top