News Flash

  • Home
  • দেশ
  • শালতোড়া কলেজে রক্তদান শিবির
Image

শালতোড়া কলেজে রক্তদান শিবির

বাঁকুড়া, ২৫ মার্চ (হি. স.) : বাঁকুড়ার শালতোড়া নেতাজি সেন্টেনারি কলেজের সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে শনিবার একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি সন্তোষ মন্ডল। কলেজের অধ্যক্ষ কিশোরকুমার বিসওয়াল জানান কলেজের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষাকর্মী সহ মোট ৮০ জন রক্তদান করেন। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক এই রক্ত সংগ্ৰহ করে।

রক্তদাতাদের উৎসাহিত করতে এবং সবুজায়নের লক্ষ্যে প্রত্যেক রক্তদাতাকে কলেজের তরফ থেকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। সন্তোষ মন্ডল বলেন, রক্তদান, বৃক্ষরোপণ, স্বাস্থ্য শিবির, সচেতনতা শোভাযাত্রা ইত্যাদি জনমুখি কাজে অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের সমাজের প্রতি দায়বদ্ধতার শিক্ষা নেবে।

Releated Posts

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026

উত্তরপ্রদেশ ভোটের আগে সংখ্যালঘু ভোটকে কেন্দ্র করে বিরোধী শিবিরে জোটের অঙ্ক, রাজনৈতিক মহলে জোর জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন করে গুরুত্ব পাচ্ছে…

ByByNews Desk Jul 28, 2026

পশ্চিমবঙ্গে বড় প্রশাসনিক রদবদল, একসঙ্গে বদলি ৯৯ বিডিও

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর মঙ্গলবার রাজ্যজুড়ে একসঙ্গে ৯৯ জন ব্লক ডেভেলপমেন্ট…

ByByNews Desk Jul 28, 2026

বারাসতের পুলিশ ফাঁড়িতে বাজেয়াপ্ত অবৈধ বাজির মজুতঘরে বিস্ফোরণ, হতাহতের খবর নেই

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বারাসতের নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে মঙ্গলবার সকালে পরপর বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top