News Flash

  • Home
  • বিনোদন
  • অ্যাকশন দৃশ্যে শুটিং করার সময় আহত অক্ষয় কুমার
Image

অ্যাকশন দৃশ্যে শুটিং করার সময় আহত অক্ষয় কুমার

মুম্বই, ২৪ মার্চ (হি. স.) : ‘বড়ে মিঞা ছোটে মিঞা’-তে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে ব্যাপক চোট পেলেন সুপারস্টার অক্ষয় কুমার। এই মুহূর্তে স্কটল্যান্ডে শুটিং করছেন অক্ষয় কুমার।সেখানেই ব্যপক আহত হলেন অক্ষয় কুমার। অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে হাঁটুতে চোট লাগে তাঁর। বরাবরই স্টান্ট ম্যান হিসেবে পরিচিত অক্ষয়। ফিল্মে সিনেমার অ্যাকশন দৃশ্যে নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন অক্ষয়, সেক্ষেত্রে ‘বডি ডাবল’ বা অবিকল একই দেখতে বা কোনও পেশাদার স্টান্টম্যানের সাহায্য নেন না তিনি।

তবে শুটিংয়ে চোট পেলেও, কোন বড় চোটের সম্মুখীন হতে হয়নি অক্ষয়কে। সূত্রের খবর, টাইগারের সঙ্গে বিশেষ অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময়ই দুর্ঘটনা টি ঘটে। এখন হাঁটুতে ব্রেস পরে থাকতে হচ্ছে নায়ককে। ছবির কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং আপাতত বন্ধ রাখতে হয়েছে। আলি আব্বাস জ়াফর পরিচালিত ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’য় টাইগার আর অক্ষয় ছাড়াও রয়েছেন সোনাক্ষী সিন্‌হা এবং পৃথ্বীরাজ সুকুমারন। প্রথম দফার শুটিং হয়েছে মুম্বইতে। তার পরই স্কটল্যান্ডে চলছে শুটিং।

Releated Posts

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026

আন্তর্জাতিক বাঘ দিবসে আবাসস্থল রক্ষার বার্তা রণদীপ হুদার, বললেন— ‘বাঘকে বাঁচাতে হলে বন বাঁচান’

মুম্বই, ২৯ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে অভিনেতা ও বন্যপ্রাণীপ্রেমী রণদীপ হুদা বাঘের আবাসস্থল ও বন্যপ্রাণী করিডর…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top