ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ।।অংশ নিলো রাজ্যের দুই দাবাড়ু অর্শিয়া দাস এবং আরাধ্যা দাস। ২০তম দিল্লি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতায়। আগামীকাল থেকে দেশের রাজধানীর জহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ ওই দাবার আসর। তাতে দেশ বিদেশের প্রায় ১০৫০ জন দাবাড়ু অংশ নিচ্ছেন। এরমধ্যে রয়েছেন ১৯ জন গ্র্যান্ডমাস্টার। ওই আসরে ভালো খেলে নিজেদের প্রতিভার বিকাশ ঘটানোর পাশাপাশি রেটিং বাড়িয়ে আনা লক্ষ্য রাজ্যের দুই প্রতিভাবান বালিকা দাবাড়ু-র। সেই লক্ষ্যেই জোর প্রস্তুতি নিয়ে আসরে অংশ নিচ্ছে দুজনই দৃঢ়তার সঙ্গে জানায়। আগামীকাল দুপুর ২টায় হবে প্রথম রাউন্ডের খেলা। মোট ১০ রাউন্ডের হবে খেলা। প্রসঙ্গত: আসরের প্রাইজমানি ৪৫ লাখ টাকা।

দিল্লিতে আন্তর্জাতিক দাবায় ত্রিপুরার অর্শিয়া, আরাধ্যা
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















