News Flash

Image

কৈলাসহরে দূর্ঘটনায় তিন অটোযাত্রী আহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ মালবাহী ম্যাজিক গাড়িটি ধর্মনগর থেকে কৈলাশহর আসার পথে ভগবান নগর জাতীয় সড়কের উপরে অপর দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোতে ধাক্কা দেয়৷ ফলে এর পিছনে থাকা অপর একটি অটো উল্টে যায়৷  যার ফলে আহত হয় তিনজন এবং যাত্রীবাহী অটো একটি বিধবস্ত হয়৷ স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে ভিড় জমায়৷  আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে আহত তিনজনের চিকিৎসা চলছে কৈলাশহর  ঊনকোটি জেলা হাসপাতালে৷ যাত্রীবাহী ম্যাজিক গাড়িটির নম্বর হল টিআর-ই-১৮৩৯৷ পাশাপাশি দুর্ঘটনা গ্রস্থ যাত্রীবাহী অটো দুটির নম্বর হল টিআর-০৬-৩০০৫ এবং অপর  যাত্রীবাহী অটোর নম্বর হল টিআর০২-সি-২১১৩৷ এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল ছড়িয়ে পড়ে৷

Releated Posts

ত্রিপুরা পুলিশের রদবদল শুরু, বদলি ৯ পুলিশ আধিকারিক

আগরতলা, ৯ জুন : ত্রিপুরা পুলিশে বড়সড় রদবদলের প্রস্তুতি শুরু হয়েছে। খুব শীঘ্রই ওসি (অফিসার-ইন-চার্জ) এবং এসডিপিও স্তরে…

ByByTaniya Chakraborty Jun 9, 2026

ধর্মনগরে পরিত্যক্ত স্করপিও থেকে ব্রাউন সুগার উদ্ধার, তদন্তে নেমে রহস্যের জাল উন্মোচনের চেষ্টা পুলিশের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ জুন: মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক…

ByByReshmi Debnath Jun 8, 2026

শ্রমিকদের বিভিন্ন দাবি পূরণের দাবিতে টিএনজিসিএল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন: শ্রমিকদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া ও কর্মক্ষেত্রের সমস্যার দ্রুত সমাধানের দাবিতে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি…

ByByReshmi Debnath Jun 8, 2026

দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটে নাজেহাল নারকেলকুঞ্জ, বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন, নতুন ট্রান্সফরমার বসানোর আশ্বাস

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ৮ জুন: দীর্ঘদিন ধরে বিদ্যুতের ঘাটতি, লো-ভোল্টেজ এবং অনিয়মিত পরিষেবার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নারকেলকুঞ্জ…

ByByReshmi Debnath Jun 8, 2026
Scroll to Top