News Flash

  • Home
  • প্রধান খবর
  • আলমারি থেকে মায়ের পচাগলা দেহ উদ্ধার, গ্রেফতার মেয়ে
Image

আলমারি থেকে মায়ের পচাগলা দেহ উদ্ধার, গ্রেফতার মেয়ে

মুম্বই, ১৫ মার্চ (হি.স.) : আলমারি থেকে প্রৌঢ়ার প্লাস্টিকে মোড়া পচাগলা মৃতদেহ উদ্ধার। বুধবার ভোরে মুম্বইয়ের লালবাগ এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম বীণা জৈন(৫৩)। দীর্ঘদিন ধরে বীণা নিখোঁজ থাকায় তাঁর ভাই এবং ভাইপো মঙ্গলবার কালাচৌকি থানায় অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে মৃতার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। বাড়িতে আলমারির ভিতর থেকে প্লাস্টিকে মোড়া মৃতদেহ উদ্ধার হয়। ট্যাঙ্কের ভিতর থেকেও উদ্ধার হয় স্টিলের বাক্স। সেই বাক্সতে মৃতদেহের কাটা হাড় এবং মাংস ছিল।

মৃতদেহটি উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশের অনুমান, বীণার মেয়ে রিম্পলই তাঁর মাকে খুন করে সেই দেহ প্লাস্টিকে মুড়িয়ে রেখে দিয়েছিলেন। মাসের পর মাস প্লাস্টিকে মোড়া মৃতদেহটি আলমারির ভিতর ছিল। রিম্পলকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাকে খুনের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top