News Flash

Image

নোনাডাঙায় মাঠ থেকে উদ্ধার তরুণের মৃতদেহ

কলকাতা,১৩ মার্চ ( হি. স.): ফের খাস কলকাতা থেকে উদ্ধার যুবকের দেহ । সোমবার আনন্দপুরের নোনাডাঙার একটি মাঠ থেকে উদ্ধার হয়েছে তরুণের মৃতদেহ । সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা বলে অনুমান পরিবারের। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুুলিশ।

পরিবার সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় মোবাইল ফোন চার্জে বসিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন।সোমবার সকালে উদ্ধার হল তাঁর ঝুলন্ত দেহ। আনন্দপুরে তরুণের রহস্যমৃত্যু। মৃতের নাম আকাশ শর্মা (২০) বাড়ি, আদর্শনগ বিজয়কলোনিতে। পরিবারের সূত্রে খবর, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রাতে বাড়ি ফেরেনি আকাশ। এদিন সকালে আনন্দপুর থানায় মিসিং ডায়েরি করতে গিয়ে পুলিশের কাছে জানতে পারেন, নোনাডাঙায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরে পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করেন। পরিবারের দাবি, এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল তরুণের। সম্পর্কের টানাপোডেনের জেরেই এই ঘটনা বলে অনুমান। মৃত্যুর নেপথ্যে কী রহস্য রয়েছে, খতিয়ে দেখছে আনন্দপুর থানার পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top