News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জিবি বাজার এলাকায় যানজট নিরসনের উদ্যোগ নিল ট্রাফিক পুলিশ
Image

জিবি বাজার এলাকায় যানজট নিরসনের উদ্যোগ নিল ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷  নর্থ জোনের অন্তর্গত জিবি এলাকার পার্কিং সহ বেআইনি রাস্তা দখল করে ব্যবসারত দোকানীদের অন্যত্র সরানের ব্যবস্থা করা নিয়ে সোমবার ট্রাফিক এসপি, এ এম সি নর্থ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ, মেয়র ইন কাউন্সিলের সদস্য হীরালাল দেবনাথ, শম্পা সেন,  ব্যবসায়ী ও সিন্ডিকেটের প্রতিনিধিদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়৷মূলত দীর্ঘ  দিন যাবত  জিবি এলাকায় অবৈধ ভাবে রাস্তা দখল করে যান বাহন পার্কিং এবং অবৈধ ভাবে ব্যবসা করার জন্য সমস্যা তৈরি হয়৷ যার কারনে সমস্যায় পড়তে হচ্ছিল সকলকে৷ অবশেষে এই অবৈধ পার্কিং এবং যত্রতত্র ব্যবসা করার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করল পুর নিগমের  নর্থ জোন৷ তাদের বিকল্প স্থানে ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়৷ সেই বিষয়ে এদিন বৈঠক অনুষ্ঠিত হয়৷  এ এম সি নর্থ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ জানান পুর নিগম আগরতলা শহরকে জঞ্জাল মুক্ত রাখতে এবং রাস্তা দখল করে নির্মাণ সামগ্রী ফেলে রাখার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে৷ জিবি হাসপাতালের প্রবেশ দ্বারে অবৈধ ভাবে রাখা গারি এবং দোকান গুলিকে সরিয়ে জিবি এলাকার সৌন্দর্যায়নে উদ্যোগ নেওয়া হয়েছে৷ মূলত চলাচলের সুবিধার জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এ এম সি নর্থ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ৷

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top