News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রাক্তন বিধায়ক সুভাষ দাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নলছড়বাসীর
Image

প্রাক্তন বিধায়ক সুভাষ দাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নলছড়বাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷   প্রাক্তন বিধায়ক সুভাষ দাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নলছড় বাসীর৷ মারধর করেছে গাড়ি চালককে৷ সুষ্ঠু তদন্তের দাবী করলেন গ্রামবাসী৷
চার বছর এক মাস বিধায়কের গাড়ি চালিয়ে ভাগ্যে জোটেনি বকেয়া পারিশ্রমিক৷ প্রায় কুড়ি হাজার টাকা বকেয়া রয়েছে এই গাড়ি চালকের৷ অসহায় গাড়ি চালক সংসার পরিচালনা করতে না পেরে শনিবার রাতে প্রাক্তন বিধায়কের কাছে যান৷ তখন প্রাক্তন বিধায়কের ছেলে সুব্রত দাস ও দেবব্রত দাস বাড়িতে নিয়ে গাড়ি চালককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ৷ পরবর্তী সময় প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে কোনক্রমে প্রানে বেঁচে ফিরেন গাড়ি চালক৷  এই ঘটনার সাথে জড়িত রয়েছেন বিধায়কের ভাই সুকুমার দাস৷ এ নিয়ে গ্রামবাসী এবং গাড়ির চালক অভিযোগ তুলেন, বিজেপির প্রাক্তন বিধায়ক সুভাষ দাস চোর দুর্নীতিবাজ৷ সুভাষ দাস নলছড়ের প্রাক্তন বিধায়ক৷ এলাকাবাসীর আরো অভিযোগ সুভাষ দাস সদ্য সমাপ্ত বিধানসভার নির্বাচনে লড়াই করার সুযোগ না পেয়ে এক প্রকার ভাবে তিনি পাগল হয়ে গেছেন৷ এলাকায় বিজেপি মনোনীত প্রার্থী কিশোর বর্মন যাতে সিপিআইএম প্রার্থীর কাছে পরাজিত হয় তার জন্য তিনি পরিকল্পনা করেছিলেন বলে জানান স্বদলীয় কর্মীরা৷ গ্রামের মহিলাদের আরো অভিযোগ প্রাক্তন বিধায়ক সোনামুড়া থানা আবার মিথ্যা মামলাও করেছেন৷ এলাকাবাসী প্রাক্তন বিধায়কের কঠোর শাস্তি দাবি করলেন৷

Releated Posts

আমার কুন্ডলীতে হার নেই, বাংলায় এসেছি বিজেপির সরকার গড়তেই : সাংসদ বিপ্লব

আগরতলা, ৪ মে : আমার কুন্ডলীতে হার নেই, বাংলায় এসেছি বিজেপির সরকার গড়তেই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার…

ByByTaniya Chakraborty May 4, 2026

কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে চুরমার বসতঘর, বিপাকে পরিবার

আগরতলা, ৪ মে: প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল এক দরিদ্র পরিবারের স্বপ্নের বসতঘর। ঘটনাটি ঘটেছে সাব্রুমের হার্বাতলী…

ByByReshmi Debnath May 4, 2026

ধর্মনগরে জয়ী বিজেপি, ভোটারদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিপুল জয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা…

ByByTaniya Chakraborty May 4, 2026

৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ৩ মে : ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে বিজেপির রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করল…

ByByReshmi Debnath May 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top