নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ নতুন রুপে সাজিয়ে তোলা হয়েছিল জগন্নাথ বাড়ি পার্কটি৷ কিন্তু পার্কের বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা৷ তাদের অভিযোগ সঠিক ভাবে সংস্কারের অভাবে ও নির্মাণ কাজে গাফিলতির কারনে পার্কের সৌন্দর্য নষ্ট হচ্ছে৷ স্মার্ট সিটি প্রকল্পের অধীনে কাজ চলছে শহরের বিভিন্ন প্রান্তে৷ অনুরূপ ভাবে জগন্নাথ জিউ মন্দিরের বিপরীতে অবস্থিত পার্কটির সৌন্দর্যায়ন ঘটানো হয়৷ পার্কের পুরনো সংস্কার গুলি ভেঙ্গে আধুনিক সামগ্রী বসানো হয়েছে পার্ক জুড়ে৷ শিশুদের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা৷ একই সঙ্গে সকাল সন্ধ্যা এই পার্কে নিয়ম করে ভ্রমণের জন্য করা হয়েছে রাস্তা৷ লাগানো হয়েছে গাছ পালা৷ বাঁধানো হয়েছে পার্ক সংলগ্ণ দিঘির পাড়৷ সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর ঘটাকরে এই পার্কটি শহরবাসীর ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়৷ কিন্তু অভিযোগ কোটি কোটি টাকা ব্যয় করে পার্কটির সংস্কার এবং সৌন্দর্যায়নের জন্য বসানো সামগ্রী ভেঙ্গে যাচ্ছে৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিজ্ঞান সম্মত ভাবে পার্কের নির্মাণ কাজ হয়নি৷ তার উপর সংস্কার না করায় নষ্ট হচ্ছে পার্কের সৌন্দর্য৷ পার্ক জুড়ে নোংরা আবর্জনা৷ পুর নিগমকে জানানোর পরেও কোন লাভ হয়নি৷ এটা অর্থের অপচয় বলে জানান স্থানীয় বাসিন্দারা৷ স্থানীয় ক্লাবের উদ্যোগে কিছু চেষ্টা হলেও তা পর্যাপ্ত নয় বলে জানান তারা৷

নতুন রুপে সাজিয়ে তোলা হয়েছিল জগন্নাথ বাড়ি পার্কটি
Tags:
Releated Posts
রাহুল গান্ধীর জন্মদিনে যুব কংগ্রেসের বৃক্ষরোপণ কর্মসূচি, রাজ্যজুড়ে ৯০০র অধিক গাছ লাগানোর লক্ষ্য
আগরতলা, ১৯ জুন : লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের…
বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ
আগরতলা, ১৮ জুন : আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন…
নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ
আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…
ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…


















