News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনীয়ায় আগুনে পুড়ল সাতটি ঘর, একটি গাড়ি
Image

বিলোনীয়ায় আগুনে পুড়ল সাতটি ঘর, একটি গাড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ ভয়াবহ অগ্ণিকাণ্ড বিলোনিয়ার কালিনগর এলাকায়৷ আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়িতে থাকা রান্না ঘর সহ ৬ থেকে ৭ টি বসত ঘর ও একটি গাড়ি৷
সোমবার সকালে ভয়াবহ অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটে বিলোনিয়ার কালিনগর এলাকার বাসিন্দা নারায়ন পালের বাড়িতে৷ নারায়ন পালের বাড়িতে বেশ কয়েকজন ভাড়াটিয়া রয়েছে৷ বাড়ির এক মহিলা জানান এইদিন সকালের রান্না শেষে বাড়িতে কাজ করছিলেন, সেই সময় তিনি দেখতে পান ঘরের মধ্যে দাউ দাউ করে আগুন জলছে৷ তখন তিনি চিৎকার শুরু করেন৷ ছুটে আসে এলাকার লোকজন৷ বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে সন্দেহ প্রকাস করেন তিনি৷ দমকলের দুইটি ইঞ্জিনের প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আসে৷ তিনি আরও বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার ও একটি গাড়ি ছিল, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পরে৷ আগুনে মোট ৪ থেকে ৫ টি ঘর ও একটি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে৷ ক্ষয় ক্ষতির পরিমাণ আনুমানিক ৫৫ লক্ষ টাকা হবে বলে জানান তিনি৷ এইদিকে ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত নারায়ন পালের বাড়িতে ছুটে যান বিজেপি বিলোনিয়া মণ্ডলের সভাপতি গৌতম সরকার৷ বিজেপি দলের পক্ষ থেকে যতটা সম্ভব সাহায্য করা হবে৷ এই দিনের অগ্ণিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top