News Flash

  • Home
  • বিদেশ
  • মধ্য মেক্সিকোর একটি বারে বন্দুকবাজদের হামলায় মৃত ১০, আহত ৫
Image

মধ্য মেক্সিকোর একটি বারে বন্দুকবাজদের হামলায় মৃত ১০, আহত ৫

মেক্সিকো সিটি, ১৩ মার্চ (হি.স.) : বন্দুকবাজদের হামলায় মেক্সিকোর একটি বারে ১০ জন মারা গিয়েছেন। এই ঘটনায় ৫ জন আহত হয়েছেন। রবিবার ঘটনাটি ঘটেছে মেক্সিকোর মধ্যাঞ্চলের স্টেট গুয়ানাহুয়াতো। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে, স্থানীয় সময় শনিবার মাঝরাত নাগাদ গুলি চালনার এই ঘটনাটি ঘটেছে। সেদিন এল এস্তাদিও বারে হাতিয়ার সমেত একদল দুষ্কৃতী প্রবেশ করে এনং গুলি ছুড়তে আরম্ভ করে গ্রাহক ও কর্মীদের লক্ষ্য করে। উল্লেখ্য, ওই বারটি হাইওয়ের উপর সেলায়া এবং কুয়েরেটারো যাওয়ার সংযোগস্থল অবস্থিত।

এই হামলার ঘটনায় মৃত ১০ ব্যক্তির মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন মহিলা রয়েছে। মেক্সিকোর গুয়ানাহুয়াতো সমৃদ্ধশালী শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। এছাড়া, এখানে বেশ কয়েকটি জনপ্রিয় বার রয়েছে। পর্যটকদের কাছে এই অঞ্চল বেশ জনপ্রিয়। তবে এই অঞ্চল সেদেশের অন্যতম রক্তক্ষয়ী স্টেট হিসেবে পরিচিত। সান্তা রোজা ডে লিমা এবং হালিসিকো নুয়েভা জেনেব়্যাকশন, এই দুই গোষ্ঠীর মধ্যে এলাকার দখল নিয়ে মাঝেমধ্যেই লড়াই বাঁধে। মাদক পাচার ও জ্বালানি চুরি করে থাকে এই দুই গোষ্ঠী।

Releated Posts

জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের হাতে ভারতের ঐতিহ্যের উপহার, অশ্বগন্ধা থেকে বেনারসি সিল্ক তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি/প্যারিস, ১৯ জুন (আইএএনএস) : ঐতিহ্যবাহী ভারতীয় চিকিৎসা ব্যবস্থা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার প্রচেষ্টার ধারাবাহিকতায়…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

হাইকোর্টে জামিনের পরও প্রাক্তন সাংসদ সেজুতির গ্রেপ্তার, আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১৯ জুন (আইএএনএস) : হাইকোর্ট থেকে তিনটি পৃথক মামলায় জামিন পাওয়ার পরও আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মানবাধিকার সংগঠনের

ঢাকা, ১৯ জুন (আইএএনএস): বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় সরবরাহ করা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তিন মাসের অপেক্ষার পর হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাটে পৌঁছল এলএনজি ট্যাঙ্কার ‘দিশা’

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): দীর্ঘ তিন মাসেরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top