নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ বিশালগড় প্রেসক্লাবের সভাপতিকে হেনস্থা করা প্রতিবাদে বিশালগড় প্রেসক্লাব সহ সিপাহীজলা জেলার সমস্ত কর্মরত সাংবাদিকরা সোমবার সকাল দশটায় সিপাহী জলা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে ধর্নায় বসেন৷ গত ২ মার্চ গভীর রাতে বিশালগড় প্রেসক্লাবের সভাপতি ভবতোষ ঘোষকে টাকারজলা থানার ওসি দেবেন্দ্র রিয়াং থানায় তুলে নিয়ে গিয়ে হেনস্থা করে৷ বিনা অপরাধে সাংবাদিককে হেনস্থা করায় গত ৩রা মার্চ বিশালগড় প্রেসক্লাব সহ সিপাহীজলা জেলার সমস্ত সাংবাদিকরা টাকারজলা থানার ওসি দেবেন্দ্র রিয়াং এর শাস্তির দাবি জানিয়ে সিপাহী জলা জেলার পুলিশ সুপার এবং জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করেছিলেন৷ ১১ দিন হয়ে গেলেও জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওসি দেবেন্দ্র রিয়াং এর বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি৷ সাংবাদিকরা আজ একত্রিত হয়ে সিপাহীজলা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে ধর্নায় বসে৷ ধর্নায় বসে সাংবাদিকরা ওসির দেবেন্দ্র রিয়াং এর বরখাস্তের দাবিতে স্লোগান তুলে৷ জেলা পুলিশ প্রশাসন থেকে বলা হয়েছে টাকারজলা থানার ওসিকে আপাতত সরিয়ে আনা হয়েছে৷ তার বিরুদ্ধে তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করা হবে৷ আপাতত সেই আশ্বাস পেয়ে সাংবাদিকরা ধর্না প্রত্যাহার করে৷ সোমবারের এই ধর্নায় উপস্থিত ছিলেন বিশালগড় প্রেসক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ, সম্পাদক তাজুল ইসলাম, সহ-সভাপতি সমির ভৌমিক, সহ-সম্পাদক খোকন ঘোষ, বরিষ্ঠ সাংবাদিক জীবন সাহা, উদয়ন চৌধুরী সহ বিশালগড়ের অন্যান্য সাংবাদিকরা৷ এই ধর্নায় উদয়পুরের মহকুমা সাংবাদিকও অংশগ্রহণ করেছিলেন৷

সাংবাদিক হেনস্থার প্রতিবাদে সিপাহীজলা জেলা শাসকের কার্য্যালয়ে ধর্ণা
Releated Posts
ত্রিপুরা পুলিশের রদবদল শুরু, বদলি ৯ পুলিশ আধিকারিক
আগরতলা, ৯ জুন : ত্রিপুরা পুলিশে বড়সড় রদবদলের প্রস্তুতি শুরু হয়েছে। খুব শীঘ্রই ওসি (অফিসার-ইন-চার্জ) এবং এসডিপিও স্তরে…
ধর্মনগরে পরিত্যক্ত স্করপিও থেকে ব্রাউন সুগার উদ্ধার, তদন্তে নেমে রহস্যের জাল উন্মোচনের চেষ্টা পুলিশের
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ জুন: মাদকবিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে চালানো এক…
শ্রমিকদের বিভিন্ন দাবি পূরণের দাবিতে টিএনজিসিএল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন: শ্রমিকদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া ও কর্মক্ষেত্রের সমস্যার দ্রুত সমাধানের দাবিতে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি…
দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটে নাজেহাল নারকেলকুঞ্জ, বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন, নতুন ট্রান্সফরমার বসানোর আশ্বাস
নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ৮ জুন: দীর্ঘদিন ধরে বিদ্যুতের ঘাটতি, লো-ভোল্টেজ এবং অনিয়মিত পরিষেবার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন নারকেলকুঞ্জ…


















