News Flash

  • Home
  • দেশ
  • রাজগঞ্জে ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইক চালকের
Image

রাজগঞ্জে ডাম্পারের ধাক্কায় মৃত্যু বাইক চালকের

রাজগঞ্জ, ১৩ মার্চ (হি. স.) : শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে বন্ধুনগর এলাকায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে । মৃত যুবকের নাম প্রসেনজিৎ বর্মন (২৮)। তিনি মাথাভাঙার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই যুবক কাজে মাথাভাঙা থেকে বাইকে করে শিলিগুড়িতে যাচ্ছিলেন। পথে রাজগঞ্জের বন্ধুনগর এলাকায় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে বাইকে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে যান চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয়রা ডাম্পারের পিছু নিলে গাড়ি ছেড়ে পালিয়ে যান চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বিশ্বাস ভ্রাতৃদ্বয়ের বিরুদ্ধে এলআইসির জমি দখলের অভিযোগ, পুলিশের দ্বারস্থ বীমা সংস্থা

কলকাতা, ৬ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন…

ByByNews Desk Jun 6, 2026

পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকার রেল প্রকল্প বাস্তবায়ন হবে, দাবি শুভেন্দু অধিকারীর

কলকাতা, ৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গে আগামী দিনে প্রায় ১ লক্ষ কোটি টাকার রেল পরিকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা হবে…

ByByNews Desk Jun 6, 2026

উত্তরপ্রদেশে পুলিশের অভিযানে দুই দুষ্কৃতী গ্রেফতার, বুলন্দশহর খুনকাণ্ডের অভিযুক্ত গুলিবিদ্ধ

বুলন্দশহর/বলিয়া, ৬ জুন (আইএএনএস): অপরাধীদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পৃথক দুটি এনকাউন্টারে বুলন্দশহর ও বলিয়া জেলায়…

ByByNews Desk Jun 6, 2026

গাজিয়াবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষিত দুষ্কৃতী গুলিবিদ্ধ, গ্রেফতার

গাজিয়াবাদ, ৬ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার লোনি থানার এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষিত…

ByByNews Desk Jun 6, 2026
Scroll to Top