News Flash

  • Home
  • খেলা
  • ধর্মনগরে মালাবতী ক্রিকেটে শুভমের সৌজন্যে জয়ী অঙ্কুর
Image

ধর্মনগরে মালাবতী ক্রিকেটে শুভমের সৌজন্যে জয়ী অঙ্কুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ।।বলহাতে দুরন্ত শুভম সিনহা। শুভমের ভেলকিতে কুপোকাৎ এন এস সরণী। তবে সহজ ম্যাচকে কঠিন করে জিতলো অঙ্কুর। ৩ উইকেটে জয়লাভ করে। ধর্মনগর মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মালাবতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রবিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে এন এস সরণী শুভমের ভেলকির সামনে মাত্র ৯৮ রানে গুটিয়ে যায় ২১.‌৩ ওভারে। দল সর্বোচ্চ ৩৬ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে আকাশ দেবনাথ ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং দেবজ্যোতি ভট্টাচার্য ৪৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। এন এস সরণীর পক্ষে শুভম সিনহা (‌৬/‌৯) এবং ঋষি কুমার সিং (‌৩/‌২৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে অঙ্কুর ১৬.‌১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার সৈকত ধর ৩০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং উৎপল দাস ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। দলের আর কোনও ক্রিকেটার দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ৩০ রান।‌‌ এন এস সরণীর পক্ষে চিরঞ্জীৎ সিনহা (‌৩/‌২১) সফল বোলার। আজ কদমতলা সি সি খেলবে পানিসাগরের বিরুদ্ধে। ‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top