News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূল গঙ্গার মতো পবিত্র, মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্পাপ, দাবি ফিরহাদের
Image

তৃণমূল গঙ্গার মতো পবিত্র, মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্পাপ, দাবি ফিরহাদের

কলকাতা, ১২ মার্চ (হি.স.) : কেবল শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েই রাজ্যে শাসক দলের বিরুদ্ধে পাহাড় প্রমাণ অভিযোগ । লেনদেন হয়েছে কোটি কোটি টাকা গ্রেফতার হয়েছে দলের একের পর এক নেতা মন্ত্রী এরপরও মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, তৃণমূল কংগ্রেস গঙ্গার মতো পবিত্র। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় ‘নিষ্পাপ’ বলে মন্তব্য করেন তিনি।

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন দলেরবহিষ্কৃত মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়সহ একের পর এক তৃণমূল নেতা। আদালতের নির্দেশে চাকরি গিয়েছে তৃণমূল নেতা – মন্ত্রীদের ঘনিষ্ঠ ও আত্মীয়দের। এমনকী গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে চাকরি থেকে বহিষ্কৃত হয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়। এই অবস্থায় রবিবার মোমিনপুরে এক রাস্তা পরিদর্শনে গিয়ে ফিরহাদ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ, নিষ্পাপ। বাংলার মানুষ তাঁকে বিশ্বাস করেন। সংসার ধর্ম না করে মানুষের জন্য আন্দোলন করেছেন তিনি। সারা জীবন মানুষকে অর্পণ করে দিয়েছেন। মানুষের আন্দোলন করতে গিয়ে বারবার মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন। তাঁর সঙ্গে কারও তুলনা চলে না’।

তিনি আরও বলেন, ‘কোনও ব্যক্তির জন্য দলের বদনাম হয় না। দল গঙ্গার মতো। গঙ্গায় তো কত নালা এসে পড়ে, তাই বলে গঙ্গা কি নালা হয়ে যায়?’

ডিএ আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘সরকারি কর্মচারীরা বেশি বেতন পেলে আমরা খুশি হব। কিন্তু যদি টাকা না থাকে তাহলে মারধর করলেও আমাদের থেকে টাকা বেরোবে না।’

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top