News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোলাঘাটিতে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে গুরুতর আহত এক
Image

গোলাঘাটিতে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে গুরুতর আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷  সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে এক যুবককে মারধরের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে৷ আহত পারফেজ আলমের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত জসিম উদ্দিন এবং শামীম উদ্দিনের বিরুদ্ধে বিশালগড় থানায় লিখিত মামলা দায়ের করা হবে বলে জানা গেছে৷ঘটনার বিবরণের জানা যায় গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের গোপি নগর এলাকার বাসিন্দা পারফেজ আলমের বাড়ির পাশের সুপারি গাছ কাটার জন্য বলে তারই দুই কাকাতো ভাই জসিম উদ্দিন এবং শামীম উদ্দিন৷ রবিবার সকালে পারফেজ আলমকে সুপারি গাছ কাটতে বললে পারফেজ আলম কাকাতো ভাইদের বলে গাছের পাকা সুপারি শেষ হলে তারা গাছ কেটে ফেলবে৷ সেই কথা বলার পর জসিম উদ্দিন এবং শামীম উদ্দিন নিজেরাই সুপারি গাছ কাটতে আসে৷ তাতে বাধা দেয় পারফেস আলম সহ তার পরিবারের লোকজন৷ তখন উভয় পক্ষের মধ্যে শুরু হয় বাক যুদ্ধ৷ একটা সময় উত্তেজিত হয়ে জসীম উদ্দীন এবং শামীম উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায় পারফেজ আলমের উপর৷ এতে গুরুতর ভাবে আহত হয় পারফেজ আলম৷ পারফেজ আলমের পরিবারের লোকজনদের চিৎকার শুনতে পেয়ে ছুটে আসে প্রতিবেশীরা৷ লোকজন ছুটে আসলে আক্রমণকারী জসিম উদ্দিন এবং শামীম উদ্দিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ পরে আহত পারফেজ আলমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে আহত পারফেজ আলমের চিকিৎসা চলছে৷ জানা গেছে আহত পারফেজ আলমের অবস্থা আশঙ্কা জনক৷ আহত পারফেজ আলমের পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত জসিম উদ্দিন এবং শামীম উদ্দিনের বিরুদ্ধে বিশালগড় থানায় লিখিত মামলা দায়ের করা হবে বলে জানা গেছে৷

Releated Posts

ভীমরুলের হামলায় আহত ৩ ছাত্র, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৩১ জুলাই: খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ভীমরুলের আক্রমণে তিনজন ছাত্র আহত হয়েছে। ওই ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top