News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাউৎখলা যুব সংস্থা ক্লাবের নতুন কমিটি গঠিত
Image

রাউৎখলা যুব সংস্থা ক্লাবের নতুন কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷  বিশালগড় রাউৎখলা যুব সংস্থা ক্লাবের পুরনো কমিটি মেয়াদ শেষ নতুন কমিটি গঠন৷  বিশালগড় বনেদি ক্লাব গুলির মধ্যে অন্যতম হচ্ছে রাউৎখলা যুব সংস্থা ক্লাব৷ ১৯৬৮ সালে এই ক্লাবটি স্থাপিত হয়েছিল৷  তারপর বিভিন্ন সামাজিক কর্মসূচি, জনসাধারণের উন্নয়নমূলক কাজের মধ্যে দিয়ে এই ক্লাবের পথ চলা শুরু হলো৷ দীর্ঘ পরিচ্ছন্ন বছর যাবৎ রাউতখোলা যুব সংস্থা ক্লাব সুনামের সহিত এগিয়ে রয়েছে৷ পাশাপাশি রাজ্য ও জেলা স্তরে  একাধিক বার বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন৷ ক্লাবের নিয়ম অনুসারে প্রতি দুই বছর অন্তর অন্তর ক্লাবের নতুন করে কমিটি গঠন করা হয়৷ তারই অঙ্গ হিসাবে শনিবার রাউৎখলা যুব সংস্থা ক্লাব প্রাঙ্গণে সমস্ত সদস্যদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা আয়োজন করা হয়৷  এই গুরুত্বপূর্ণ সভায় ক্লাবের সমস্ত সমস্ত সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়৷  দীর্ঘ আলোচনা শেষে ২৮ জনের সদস্যদের নিয়ে দুই বছরের জন্য ক্লাবের নতুন কমিটি গঠন করা হলো৷ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তাপস কুমার সাহা , সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সৈকত সাহা, কোষাধক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন শিবুপদ ঘোষ, সভার সম্মতিক্রমে এই কমিটি তৈরি করা হয়েছে৷ আগামী দু বছরের জন্য এই কমিটি ক্লাবের সুনাম অর্জন, ক্লাবকে আগামী দিনে উন্নয়ন চরম শিখরে পৌঁছে নেওয়ার জন্য কাজ করে যাবেন৷ পাশাপাশি অন্যান্য সদস্যরাও এই কমিটিকে সার্বিকভাবে সহায়তা করে যাবেন৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top