News Flash

  • Home
  • দিনের খবর
  • অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই বি সি রায়ে শিশু মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ
Image

অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই বি সি রায়ে শিশু মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ

কলকাতা, ১২ মার্চ (হি.স.) : বি সি রায় হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ । অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই জ্বর, শ্বাসকষ্টের সমস্যায় এক শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায় বি সি রায় হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ফুলবাগান থানার পুলিশ ।

জানা গেছে, দত্তপুকুরের বাসিন্দা দেড়বছরের শিশু নাজিমুদ্দিন। জ্বর, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বুধবার হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সকালে মৃত্যু হয় ওই শিশুর। পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণে শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। যদিও বি সি রায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি।

অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই বি সি রায় হাসপাতালে বাড়ছে শিশু মৃত্যু । গতকাল রাতে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে ২ মাসে রাজ্যে মৃত্যু হল ১৩৮ জন শিশুর। তবে সর্দিকাশি, জ্বর বা শ্বাসকষ্টে শিশুমৃত্যুর সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটি কারণও উল্লেখযোগ্য। প্রথমত, বিসি রায় শিশু হাসপাতালের উপর একটা চাপ রয়েছে। রাজ্যের অন্যান্য যে হাসপাতাল রয়েছে, সেখানে এই সমস্ত উপসর্গ নিয়ে শিশু গেলে, বড় অংশকে বিসি রায় শিশু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে হাসপাতালের পরিকাঠামোর উপর একটা চাপ পড়ছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top