News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আপডেট…ড্রাগস বাজেয়াপ্তের কয়েকঘণ্টার মধ্যে হাইলাকান্দিতে উদ্ধার ২৫ লক্ষ টাকার ১৬টি বাৰ্মিজ গরু, ধৃত দুই
Image

আপডেট…ড্রাগস বাজেয়াপ্তের কয়েকঘণ্টার মধ্যে হাইলাকান্দিতে উদ্ধার ২৫ লক্ষ টাকার ১৬টি বাৰ্মিজ গরু, ধৃত দুই

হাইলাকান্দি (অসম), ১১ মার্চ (হি.স.) : প্ৰায় প্ৰতিদিন প্ৰতিবেশী মিজোরাম থেকে বরাক উপত্যকায় পাচার হচ্ছে মাদক দ্রব্য ও বার্মিজ সুপারি। এবার নতুন সংযোজন হয়েছে বাৰ্মিজ গরু। মায়ানমার থেকে মিজোরাম হয়ে বরাক উপত্যকার কাছাড় এবং হাইলাকান্দির আন্তঃরাজ্য সীমান্ত টপকে ড্রাগস, ভুয়ো নথিপত্র তৈরি করে বার্মিজ সুপারি দেশের বিভিন্ন রাজ্যে পাচার হচ্ছিল। ধরপাকড়ও হচ্ছে দেদার। এরই মধ্যে এবার মিজোরাম থেকে হাইলাকান্দির কাটলিছড়া বিধানসভা এলাকার বিলাইপুর থানাধীন বালিছড়া আন্তঃরাজ্য সীমান্তে ধরা পড়েছে ১৬টি বার্মিজ গরু। এর সঙ্গে আটক করা হয়েছে দুই গরু তস্করকে।

বিলাইপুর থানার ওসি চিংলাং সিনহা জানান, বালিছড়া এলাকার বৈরাগী গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করেন ১৬টি বার্মিজ গরু। বার্মিজ গরু কারবারের সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ আটক করেছে জনৈক কালাম উদ্দিন চৌধুরী এবং হিফজুল চৌধুরী নামের দুই ব্যক্তিকে। ধৃত দুই গরু পাচারকারী পুলিশকে প্রদত্ত বয়ানে বলেছে, এগুলি মায়ানমার থেকে মিজোরাম হয়ে অবৈধভাবে আমদানি করা হয়েছে। এর পর সুযোগ বুঝে গরুগুলিকে করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে ছিল তাদের।

এদিকে গতকাল হাইলাকান্দি শহরের পাবলিক স্কুল রোডে অভিযান চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করেছে প্ৰায় ১৮ গ্ৰাম নিষিদ্ধ ড্ৰাগস। বাজেয়াপ্তকৃত ড্রাগসগুলির বাজারমূল্য প্রায় ১৮ লক্ষ টাকা হবে বলে জানান পুলিশের তদন্তকারী অফিসার। তিনি জানান, দুই ড্ৰাগস পাচারকারী যথাক্রমে উজ্জ্বল রায় এবং আব্দুল কায়ুম মজুমদার নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। একটি অটো রিকশায় করে ৩০টি কন্টেইনার সহ হাতেনাতে তাদের আটক করা হয়েছিল।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top