News Flash

Image

গুয়াহাটির ব্রহ্মপুত্র তীরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ

গুয়াহাটি, ১১ মাৰ্চ (হি.স.) : রাজ্য জুড়ে অজ্ঞাতপরিচয়ের লাশ উদ্ধারের ঘটনা যেন দিন দিন বৃদ্ধি হচ্ছে। অনুরূপ এক ঘটনার সাক্ষী হয়েছে গুয়াহাটি মহানগর। আজ শনিবার সকালে গুয়াহাটির ব্রহ্মপুত্র নদের পাড়ে রাজাদুয়ারঘাটে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিন সকালে ব্রহ্মপুত্রের তীরে জলে একটি ভাসমান লাশ দেখে স্থানীয়রা খবর দেন গুয়াহাটি সিটি পুলিশকে। খবর পেয়ে পুলিশের দল এসে লাশটি উদ্ধার করে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এউ খবর লেখা পর্যন্ত লাশের কোনও পরিচয় উদ্ধার করতে পারেনি পুলিশ।

তবে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যক্তিটির কবে, কীভাবে মৃত্যু হয়েছে, তিনি কোথাকার বাসিন্দা, সে সবের তথ্য বের করতে তদন্ত চালানো হয়েছে, জানিয়েছেন পুলিশের তদন্তকারী অফিসার। পুলিশ অফিসারের ধারণা, মৃত ব্যক্তিটি উজান অঞ্চলের বাসিন্দা। জলে ভেসে এখানে এসেছে, অবশ্য গোটা বিষয় তদন্ত-সাপেক্ষ বলে জানান তদন্তকারী পুলিশ অফিসার।

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top