News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নিউ তিনসুকিয়া-ধুবড়ি বিশেষ ট্রেনের স্টপেজ গোগামুখে দেওয়ার দাবি এসপিএমএসএসপি-র
Image

নিউ তিনসুকিয়া-ধুবড়ি বিশেষ ট্রেনের স্টপেজ গোগামুখে দেওয়ার দাবি এসপিএমএসএসপি-র

শিলচর (অসম), ১১ মার্চ (হি.স.) : নিউ তিনসুকিয়া এবং ধুবড়ির মধ্যে প্ৰস্তাবিত বিশেষ ট্রেনের স্টপেজ লখিমপুর জেলার গোগামুখে দিতে দাবি জানিয়েছে উত্তরপূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ (এসপিএমএসএসপি)। আপার আসাম থেকে লোয়ার আসামের মধ্যে রেল যোগাযোগ আরও উন্নত করার উদ্দেশ্যে চলতি মাস থেকে নিউ তিনসুকিয়া এবং ধুবড়ির মধ্যে একটি বিশেষ ট্রেন চালানো হবে।

উত্তরপূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ (এসপিএমএসএসপি) কর্তৃপক্ষকে এ খবর জানিয়েছে এনএফ রেলওয়ে। আজ শনিবার পরিষদের সভাপতি হারাণ দে এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছেন। তিনি জানান, এই ট্রেন আগামী ১৯ মার্চ থেকে ১৭ আগস্ট তিনসুকিয়া থেকে এবং ২০ মার্চ থেকে ১৮ আগস্ট পর্যন্ত ধুবড়ি থেকে সপ্তাহে তিন দিন করে চলবে। ট্রেনটি রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার তিনসুকিয়া থেকে ছাড়বে এবং ধুবড়ি থেকে সোম, বুধ ও শুক্রবার তিনসুকিয়ার উদ্দেশ্যে ফেরত রওয়ানা দেবে।

বিশেষ এই ট্রেন যে সব স্টেশনে থামবে সেগুলো ডিব্রুগড়, ধেমাজি, উত্তর লখিমপুর, ওদালগুড়ি, রঙিয়া, বরপেটা রোড ও ফকিরা গ্রাম। এই ট্রেনের একটি স্টপেজ লখিমপুর জেলার গোগামুখে দেওয়ার জন্য ড. শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ রেল বিভাগের কাছে দাবি জানিয়েছে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top