News Flash

  • Home
  • বিদেশ
  • চিনের নতুন প্রধানমন্ত্রী হলেন শি জিনপিং ঘনিষ্ঠ লি কিয়াং
Image

চিনের নতুন প্রধানমন্ত্রী হলেন শি জিনপিং ঘনিষ্ঠ লি কিয়াং

বেজিং, ১১ মার্চ (হি. স.) : চিনের নতুন প্রধানমন্ত্রী হলেন লি কিয়াং । সেদেশের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মনোনীত ব্যক্তি লি কিয়াংকে চিনের পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করল। শি জিনপিং তৃতীয়বারের জন্য চিনের প্রেসিডেন্ট হয়েছেন। শি জিনপিং প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পরদিনই লি কিয়াংকে প্রধানমন্ত্রী করা হলো।

শনিবার চিনের ১৪তম জাতীয় গণ কংগ্রেসে লি কিয়াংকে চিনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। চিনের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসা লি কিয়াং সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির নেতা। ৬৩ বছর বয়সী জাতীয় গণ কংগ্রেসের ২ হাজার ৯০০ এর বেশি প্রতিনিধির প্রায় সব ভোট পেয়েছেন। মোট ২ হাজার ৯৩৬ ভোট পেয়েছেন লি। জাতীয় গণ কংগ্রেসের মাত্র তিনজন প্রতিনিধি তার বিরুদ্ধে ভোটদান করেছেন। এদিন কংগ্রেসে ভোটদানে অনুপস্থিত ছিলেন আটজন প্রতিনিধি।

বিপুল সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শপথগ্রহণ করেন লি। চিনের সংবিধানের প্রতি অনুগত থেকে দেশকে সমৃদ্ধ, শক্তিশালী, গণতান্ত্রিক, সভ্য, সৌহার্দ্যপূর্ণ এবং আধুনিক সমাজতান্ত্রিক হিসেবে গড়ে তোলার জন্য তিনি কঠোর পরিশ্রম করার অঙ্গীকার করেন।

Releated Posts

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top