News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড়ে দুষৃকতিদের হামলার মুখে বাম কংগ্রেসের সংসদীয় টিম, গাড়ি ভাঙচুর
Image

বিশালগড়ে দুষৃকতিদের হামলার মুখে বাম কংগ্রেসের সংসদীয় টিম, গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ ভোট ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যে চরম সন্ত্রাসের ঘটনায় মানুষ ব্যতিব্যস্ত৷ সেই সন্ত্রাসে পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছে বাম এবং কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল৷ তারা শুক্রবার বাধারঘাট এবং প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করে বিশালগড়ের উদ্দেশ্যে যায়৷  বিশালগড় গিয়ে বুধবার শপথ গ্রহণের দিন রাতের বেলা নেহাল চন্দ্রনগর এলাকায় রাজনৈতিক প্রতিহিংসায় আগুনে পুড়ে যাওয়া ১৯ টি দোকান পরিদর্শনে যান সংসদীয় প্রতিনিধি দল৷ প্রতিনিধি দলে উপস্থিত সাংসদ আব্দুল খালেক, প্রাক্তন সংসদ অজয় কুমার, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এবং সিপিআইএম -এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলার সময় শাসক দলের দুর্বৃত্তরা এসে উত্তেজনার পরিবেশ সৃষ্টি করে৷ সে সময় দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ ভাঙচুর করা হয় সংসদীয় প্রতিনিধি দলের একাধিক গাড়ি৷ পুলিশ এবং টি এস আর জওয়ানরা সংসদীয় প্রতিনিধি দলকে কোনক্রমে প্রানে বাঁচিয়ে সুরক্ষিত জায়গায় নিয়ে পৌছায়৷ প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, তারা যখন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলছিল সে সময় শাসক দলের দুর্বৃত্তরা এসে তাদের বাধা দেয়৷ তাদের সাথে তিন গাড়ি এসকট থাকার পরেও কোন ভূমিকা নেয়নি৷ টি এস আর জওয়ানরা জানিয়ে দেন উপর থেকে নির্দেশ না পেলে তারা কোন পদক্ষেপ নিতে পারবে না৷ এভাবে প্রশাসনের দিকে আঙ্গুল তুললেন তিনি৷ কিন্তু এই ঘটনা যে পরিকল্পিত সে তো তিনি এক প্রকার ভাবে স্পষ্ট করে দিলেন৷ কারণ সর্বভারতীয় নেতৃত্ব প্রত্যেকটি ঘটনা পার্লামেন্টে তোলার উদ্দেশ্য নিয়ে ত্রিপুরার সন্ত্রাসের পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছে৷ তাতেই শাসকদলের মধ্যে ভূকম্পন শুরু হয়ে যায়৷ তারা বুঝতে পেরেছে পার্লামেন্টে বিরোধী সংসদীয় প্রতিনিধি এই বিষয়গুলি তুলে ধরলে বিজেপির ওজনদার নেতাদের জবাবদিহি হতে হবে৷ তাই এ ধরনের ঘটনা পরিকল্পিতভাবে সংগঠিত করেছে বলে মনে করছে বাম ও কংগ্রেসের সংসদীয় দল৷ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে তীব্র নিন্দা ঝড় বইছে৷

Releated Posts

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

রামচন্দ্রঘাটে ৯টি সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শিক্ষা ব্যবস্থায় তীব্র প্রশাসনিক সংকটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top