News Flash

  • Home
  • খেলা
  • সুপার ডিভিশন : শতদলকে হারিয়ে জে.সি.সি আবারও তৃতীয় শীর্ষে
Image

সুপার ডিভিশন : শতদলকে হারিয়ে জে.সি.সি আবারও তৃতীয় শীর্ষে

জেসিসি:- ২৬৪/৭(৫০)

শতদল:- ১৫৬/১০(৩২.১)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ।। জয়নগর ক্রিকেট ক্লাব দুর্দান্ত। ফিরতি লীগেও দাপটের সঙ্গে শতদলকে হারিয়ে জয়নগর ক্রিকেট ক্লাব (জেসিসি) পুনরায় পয়েন্ট তালিকায় তৃতীয় শীর্ষে উঠে এসেছে। প্রথম লীগের মতোই ফিরতি লীগেও জেসিসি ১০৮ রানের ব্যবধানে শতদল সংঘকে পরাজিত করেছে। প্রথম লীগে হারের মোক্ষম জবাব দিতে শতদল সংঘ মরিয়া ছিল। কিন্তু জেসিসি-র তুষার সাহা, তার বিধ্বংসী বোলিংয়ে মূলতঃ শতদল শিবিরে ধ্বস নামিয়ে দলকে সহজ জয় এনে দেয়। খেলা ছিল এমবিবি স্টেডিয়ামে। টিসিএ আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ফিরতি লীগের গুরুত্বপূর্ণ ম্যাচ। সকালে খেলা শুরুতে টস জিতে জেসিসি প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে প্রারম্ভিক ব্যাটসম্যানদের গড় সাফল্যে দলের স্কোর অনেকটা সমৃদ্ধ হয়। রোহিত ঘোষের ৬৮ রান, ওপেনার দ্বীপজয় দেব-এর ৪৯ রান, রিমন সাহার ৪০ রান উল্লেখযোগ্য। রোহিত ৭৫ বল খেলে সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৬৮ রান পায়। শতদল সংঘের বোলার ভিকি সাহা ও সাধব খান দুটি করে এবং বিজয় রায় ও পবন চান্দেল একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে শতদল সংঘ শুরু থেকেই উইকেট হারিয়ে ছন্নছাড়া ক্রিকেট খেলতে থাকে। অবশেষে ৩২.১ ওভার খেলে ১৫৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে অরিন্দম বর্মনের ৪৩ রান এবং হিতেশ চৌহানের ২৬ রান উল্লেখযোগ্য হলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা সম্ভব হয়নি। জয়নগর ক্রিকেট ক্লাবের তুষার সাহা আজ দুর্দান্ত সাফল্য পেয়েছে। ৪৪ রানের বিনিময়ে একাই ৬টি উইকেট দখল করে। এছাড়া, অমরেশ দাস ১৯ রানে তিনটি এবং প্রিন্স মৌর্য একটি উইকেট পেয়েছে। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে তুষার পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব। জয়নগর ক্রিকেট ক্লাব ১০৮ রানের ব্যবধানে জয় ছিনিয়ে শতদল-কে ছাপিয়ে তৃতীয় শীর্ষে উঠে এসেছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top