News Flash

  • Home
  • খেলা
  • ধর্মনগরে প্রথম ডিভিশন ক্রিকেট উদ্বোধনী ম্যাচে ও পি সি – দূর্গাপুর
Image

ধর্মনগরে প্রথম ডিভিশন ক্রিকেট উদ্বোধনী ম্যাচে ও পি সি – দূর্গাপুর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ।।উদ্বোধনী ম্যাচে ও পি সি খেলবে দূর্গাপুরের বিরুদ্ধে। ১০ মার্চ হবে আসরের উদ্বোধনী ম্যাচ। মহকুমার কলেজ স্টেডিয়ামে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মালাবতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। এবছর আসরে অংশে নিয়েছে ৮ দল। ওই দলগুলোকে ২ গ্রুপে রাখা হয়েছে:‌ ও পি সি, এন এস সরণী, দূর্গাপুর, অঙ্কুর খেলবে ‘‌এ’ গ্রুপে। জি সি সি সি, পানিসাগর, কদমতলা পি সি এবং সি আর সি সি সি খেলবে ‌‘‌বি’ গ্রুপে। দুই গ্রুপের প্রথম দুই দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ২৩ এবং ২৪ মার্চ হবে আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ। ফাইনাল হবে ২৬ মার্চ। আসরের সবকটি ম্যাচ হবে নবনির্মিত কলেজ স্টেডিয়ামে। মহকুমা ক্রিকেট সংস্থার সচিব শেখর সিনহা আসরের ক্রীড়াসূচী ঘোষনা করেন। তিনি বলেন, “আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে যাবতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে মাঠ”। এদিকে আসরে ভালো ফলাফল করতে সবকটি দল অনুশীলনে নেমে পড়েছে বলে জানান তিনি।

 ঘোষিত ক্রীড়া সূচী: ১০ মার্চ:‌ ও পি সি -‌ দূর্গাপুর, ১১ মার্চ: জি সি সি-‌ সি আর সি, ১২ মার্চ:এন এস সরণী-‌অঙ্কুর, ১৩ মার্চ: কদমতলা-‌ পানিসাগর, ১৪ মার্চ: ও পি সি -‌ অঙ্কুর, ১৫ মার্চ: কদমতলা-‌ জি সি সি সি, ১৭ মার্চ:সি আর সি সি সি-‌পানিসাগর, ১৮ মার্চ:দূর্গাপুর-‌অঙ্কুর, ১৯ মার্চ: জি সি সি সি- পানিসাগর, ২০ মার্চ:ও পি সি-‌ এন এস সরণী, ২১ মার্চ: কদমতলা-‌ সি আর সি সি সি, ২৩ মার্চ: প্রথম সেমিফাইনাল, ২৪ মার্চ: দ্বিতীয় সেমিফাইনাল, ২৬ মার্চ: ফাইনাল‌।

Releated Posts

খেলাধুলায় মেয়েরা কোনো অংশে কম নয়, বললেন শুটার এশা সিং; ক্রীড়ায় নারীর অংশগ্রহণে কেন্দ্রের উদ্যোগের প্রশংসা

হায়দরাবাদ, ৪ জুন (আইএএনএস): ভারতে নারী ক্রীড়াবিদদের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রশংসা করলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পিস্তল…

ByByNews Desk Jun 4, 2026

বিসিবি নির্বাচনের আগে অংশীজনদের সঙ্গে বৈঠক করতে বাংলাদেশ সফরে আইসিসি প্রতিনিধিদল

ঢাকা, ৪ জুন (আইএএনএস): বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করতে দুই…

ByByNews Desk Jun 4, 2026

চোটে থামল রোলাঁ গারোঁ অভিযান, অবসরের ভাবনা উড়িয়ে দিলেন মাত্তেও বেরেত্তিনি

প্যারিস, ৪ জুন (আইএএনএস): নিতম্বের (হিপ) চোটের কারণে মাঝপথে থেমে গেল ইতালির টেনিস তারকা মাত্তেও বেরেত্তিনি-র রোলাঁ গারোঁ…

ByByNews Desk Jun 4, 2026

‘যোগাসনকে খেলাধুলা হিসেবেই দেখতে হবে’: প্রধানমন্ত্রী মোদির বার্তা তুলে ধরলেন যোগাসন ভারতের সভাপতি উদিত শেঠ

নয়াদিল্লি, ৩ জুন (আইএএনএস): যোগাসনকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃত ক্রীড়া হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছে ভারত। এই প্রচেষ্টার…

ByByNews Desk Jun 3, 2026
Scroll to Top