নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৭ মার্চ৷৷ নাশকতার আগুনে পুড়ে ছাই নয়টি দোকানঘর সহ বসতবাড়ি৷ ঘটনা বিলোনিয়া শহরের এক নং টিলা প্রভাতী বাজার এলাকায়৷৷ সোমবার গভীর রাতে নাশকতার আগুনে পুড়লো বিলোনিয়া শহরের এক নং টিলা প্রভাতী বাজার সংলগ্ণ তমাল কান্তি বণিকের বাড়িসহ নয়টি গরীব ব্যবসায়ীর দোকান এবং একটি ভাড়াটিয়া ঘর৷ পুড়ে ছাই পরীক্ষার্থীর বই কাগজপত্র সহ ঘরের সমস্ত জিনিসপত্র৷ ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২২ লক্ষেরও বেশি হবে বলে জানান বাড়ির মালিক তমাল কান্তি বনিক৷ এছাড়াও ব্যবসায়ী এবং ভাড়াটিয়াদের আরো কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে৷ ঘরের মধ্যে পুড়িয়ে মারার উদ্দ্যেশে দরজায় তালা ঝুলিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা যায়৷ এরকম জঘন্যতম ঘটনায় আতঙ্কের পাশাপাশি , নিন্দায় সরব হয়েছে বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের নেতৃত্বরা৷ তবে কে বা কাহারা এই ঘটনার সাথে জড়িত কিছু জানা না গেলেও অনুমান করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই নাশকতামুলক ভাবে আগুন লাগানো হয়েছে৷
এদিকে বাড়ির মালিক তমাল কান্তি বনিক সরকারের কাছে সাহায্যের আবেদন জানান৷ খবর পেয়ে সকালে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন বিলোনিয়া কেন্দ্রের বিজেপির বিজিত প্রার্থী তথা ৩৫ বিলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার,ঋষ্যমূখ মন্ডল সভাপতি সুশংকর ভৌমিক এলাকার নেতৃত্ব মানিক দাস সহ অন্যান্য নেতৃত্ব এবং কার্যকর্তারা৷ ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়ার পর প্রশাসনের সাথে কথা বলেন যাতে দ্রুত তদন্ত করে এই অসহায় পরিবার এবং ব্যবসায়ীদের যাতে যথাযথ সাহায্যের ব্যাবস্থা করেন সেই আবেদন জানান উপস্থিত নেতৃত্বরা৷ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মহকুমা শাসক রতন ভৌমিক৷ সবকিছু খতিয়ে দেখে তিনি ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য এবং ঘটনার প্রকৃত তদন্ত করে রহস্য উদঘাটনের আশ্বাস দেন মহকুমা শাসক৷

নাশকতার আগুনে পুড়ে ছাড়খার নয়টি দোকান ও বসতবাড়ি
Tags:
Releated Posts
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…
মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…
ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…
সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…


















