News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মেধা অন্বেষার উদ্যোগে লাস্ট মোমেন্ট সাজেশন বিতরণ
Image

মেধা অন্বেষার উদ্যোগে লাস্ট মোমেন্ট সাজেশন বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে গন্ডাছড়া প্রেসক্লাবের সহযোগিতায় গন্ডাছড়া মহকুমা এলাকার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে লাস্ট মোমেন্ট প্রিপারেশন বই বিতরণ অব্যাহত৷ সোমবার গন্ডাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পর মঙ্গলবার সরমা কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক দুস্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে লাস্ট মোমেন্ট প্রিপারেশন বাংলা এবং ইংরেজি বিষয়ক সাজেশন বই বিতরণ করা হয়৷ এই উপলক্ষে কবিগুরু সুকলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ সেখানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিরঞ্জন কলই, বিদ্যালয়ের এসএমসি চেয়ারম্যান অতীশ চন্দ্র দাস, টিচার কাউন্সিলের সেক্রেটারি রতন পাল, শিক্ষক ইন্দ্রজিৎ দেবনাথ প্রমুখ৷ সাজেশন বই বিতরণ শেষে টিচার কাউন্সিলের সেক্রেটারি রতন পাল সাংবাদিকদের জানান বিগত ১৯ বছর যাবত বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে গোটা রাজ্যে উচ্চ মাধ্যমিক দুস্থ ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বাংলা এবং ইংরেজি বিষয়ক সাজেশন বই বিতরণ করা হচ্ছে৷ এতে করে ছাত্রছাত্রীরা দারুনভাবে উপকৃত হচ্ছেন৷ তিনি জানান সাজেশন বই পেয়ে সুকলের ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারাও দারুন খুশি৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top